ওয়ানবাংলানিউজ: ইস্ট লন্ডনের বেথনালগ্রীনের টুইন স্ট্রিটের ৪তলা ভবন ‘ডেকিনসন হাউজে’ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সেখানে অবস্থানরত আমাদের সংবাদদাতা জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন অগ্নিকান্ডের পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়েছেন। ভবনের বাসিন্দাদের ইতিমধ্যে সরিয়ে নেয়া হয়েছে। তবে ভবনে এখনো আগুন জ্বলছে।

উল্লেখ্যে এলাকাটি বাংলাদেশী অধুষিত এলাকা এবং ভবনটিতে বাঙালী পরিবারও রয়েছেন বলে জানাগেছে।
ভবনটিতে আগুন নিভাতে ৭৮ জন দমকল কর্মী অংশনিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ১জন আগত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে। লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, অগ্নিকান্ডটি ভবনের তৃতীয় তলা থেকে সৃস্টি হয়ে ছড়িয়ে পড়ে।
বিস্তারি আসছে—















