ব্রিটেন, ইউরোপসহ মধ্যপ্রাচ্যে রবিবার পবিত্র ঈদুল ফিতর

3154
ইস্ট লন্ডন মসজিদে ঈদের জামাতের ফাইল ছবি

ওয়ানবাংলানিউজ: ওয়ানবাংলানিউজ এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আগামীকাল রবিবার ব্রিটেন, ইউরোপসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। বরাবরের মত এবারো মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা সাপেক্ষে  ইউরোপের মুসলমানরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে পবিত্র ঈদুল ফিতর পালন করবেন।  ইতিমধ্যে সৌদি আরবের বিভিন্ন মিডিয়ার উদৃতি দিয়ে স্যোশাল মিডিয়ায় আগামী কাল রবিবার ঈদুল ফিতর পালিত হবে বলে জানা গিয়েছে। অনেকেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন স্যোশাল মিডিয়ার মাধ্যমে।
এক মাস সিয়াম সাধনারপর পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সিয়াম সাধনার মাস রমজান ব্যক্তি জীবনকে সুন্দর, পরিশুদ্ধ ও সংযমি করে।
মোমিন মুসলমানেরা মাসব্যাপী সিয়াম সাধনার পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। দুনিয়ার মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর । আর ঈদুল ফিতরের উৎসবে সমাজের সকল মতভেদ ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায় ও সৃষ্টি করে পরষ্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। ওয়ানবাংলানিউজের পক্ষ থেকে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি।