ওয়ানবাংলানিউজ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শিক্ষার উন্নয়ন ও গরিব অসহায় ছাত্র-ছাত্রীদের সহায়তার লক্ষ্য নিয়ে গঠিত জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা আগামী ৩০ জানুয়ারী পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হবে। গত ৯ জানুয়ারী মঙ্গলবার সংঠনের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। এতে ট্রাস্টের সকল ট্রাস্টিবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।
পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আশিক চৌধুরী। সাধারণ সম্পাদক মুহিব চৌধুরীর পরিচালনায় সভায় ট্রাস্টের অর্থায়নে জগন্নাথপুরে প্রতি বছরের ন্যায় এবারো বৃত্তি বিতরনের বিষয়ে বিশদ আলোচনা হয়।
এসময় সংগঠনের উন্নয়নে পরামর্শমূলক বক্তব্য রাখেন ট্রেজারার আলফাজুর রহমান জাকির, সিনিয়র সহ সভাপতি ইকবাল এম হোসেন, সাবেক সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়া, ট্রাস্টি আব্দুল আলী রউফ, মুজিবুর রহমান মুজিব, হাসনাত আহমদ চুনু, আঙ্গুর আলী, আলহাজ্ব ইলিয়াছ মিয়া, সেলিম রহমান, আব্দুল মিয়া, শাহ কুরেশী শিপন, তাহের কামালী, আজম খাঁন, আব্দুল শহিদ, আব্দুল হক জমির প্রমুখ।















