ডেপুটি স্পিকার কাউন্সিলার আয়াস মিয়ার ঈদ শুভেচ্ছা

1441

ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটস কাউন্সিলসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার আয়াস মিয়া। এক ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি সম্মানিত টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা, বন্ধু-বান্ধব, ক্লায়েন্ট, শুভাকাঙ্খী, আত্মীয়-স্বজনসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। তিনি ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সব ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে সবার প্রতি আহ্বান জানান।