ঢাকা সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।
বুধবার (২৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশ্বামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হাতহতদের নাম-পরিচয় জানা যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে সিলেটগামী এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈশ্বামুড়া এলাকায় মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।















