টেকনাফে গোলাগুলিতে ৭ রোহিঙ্গা নিহত: র‌্যাব

400

ঢাকা সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফে জাদিমরা রোহিঙ্গা শিবিরের পাশের পাহাড়ে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে সাত রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। সোমবার (২ মার্চ) ভোরে জাদিমরা পাহাড়ে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের নাম এখনও জানা যায়নি। র‌্যাব-১৫ সিটিসি-১ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা সাহেব মাহতাব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সোমবার ভোরে জাদিমরা পাহাড়ে কুখ্যাত ডাকাত জকিরের সন্ধানের খবরে তিনিসহ র‌্যাবের একটি দল ওই ক্যাম্পের পাশের পাহাড়ে অভিযান চালান। এ সময় পাহাড় থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাত দল। র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে সাত রোহিঙ্গা ডাকাত নিহত হয়।’ অভিযান এখনও চলমান রয়েছে বলে তিনি জানান।