ঢাকা সংবাদদাতা: স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে নবগঠিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন-দক্ষিণ বিএনপির নবনির্বাচিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, যুগ্ম আহবায়ক আ.ন.ম সাইফুল ইসলাম এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব এডভোকেট রুহুল কবির রিজভী, উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্, সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী জনাব মির্জা আব্বাস এমপি।
আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও দক্ষিণ বিএনপির সাবেক আহবায়ক জনাব হাবিবুন নবী খান সোহেল, বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রেল প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব এমপি, ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক আহবায়ক ও ফেনি-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব রফিকুল আলম মজনু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব হামিদুর রহমান হামিদ এমপি, ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত কমিটির আহবায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত কমিটির সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেন এমপি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।















