জিসিএসইতে টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের সাফল্য : অধিকাংশই বাংলাদেশী

979
London, United Kingdom - Thursday 23 August 2018, LBTH - GCSE results day at Swanlea Secondary School in Whitechapel, attended by the Mayor of Tower Hamlets John Biggs.

ওয়ানবাংলানিউজ: নতুন মার্কিং পদ্ধতিতে অনুষ্ঠিত এবারের জিসিএসই রেজাল্টে টাওয়ার হ্যামলেটস বারার শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছে। ঐতিহ্যগত এ-ই গ্রেড পদ্ধতির বদলে এবার থেকে নতুন মার্কিং পদ্ধতি ১ থেকে ৯ চালু করা হয়েছে। এই পদ্ধতিতে টাওয়ার হ্যামলেটসের জিসিএসই পরীক্ষার্থীদের ৮২ শতাংশ এবার ইংরেজীতে ৯-৪ গ্রেড লাভ করে, যা পুরনো পদ্ধতির এ থেকে সি গ্রেড এর সমমান। অংকে ৭০ শতাংশ শিক্ষার্থী অর্জন করেছে ৯-৪ গ্রেড।
২০টি জিসিএসই সাবজেক্টে এবার প্রথমবারের মতো নতুন মার্কিং পদ্ধতি চালু হলো। এর আগে গেলোবার ৩টি সাবজেক্টে নতুন এই পদ্ধতি চালু করা হয়েছিলো। পরীক্ষার রেজাব্ব প্রকাশের দিন সকালে নির্বাহী মেয়র জন বিগস হোয়াইটচ্যাপলের সোয়ানলী স্কুলে যান এবং উ্ফুল্ল শিক্ষার্থীদের উচ্চছাসে নিজেও অংশ নেন। সোয়ানী স্কুলের ৭৩ শতাংশ শিক্ষার্থী এবার ম্যাথস ও ইংলিশে ৯ -৪ গ্রেড লাভ করেছে।
রেজাল্ট হাতে পেয়ে উল্লাসে ফেটে পড়া শিক্ষার্থীদের অভিন্দন জানিয়ে মেয়র বিগস বলেন, কঠোর পরিশ্রমের পর প্রত্যাশিত ফল শিক্ষার্থীদের লাভ করতে দেখে আমিও অভিভূত। গোটা বারায় এবারের জিসিএসই রেজাল্ট সন্তোষজনক।
কাউন্সিলের শিক্ষা বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর ড্যানি হ্যাসল গিয়েছিলেন মালবারি স্কুলের শিক্ষার্থীদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে। তিনি বলেন, শিক্ষার্থী, তাদের শিক্ষক, সহায়তাকারী কর্মীদের কঠোর পরিশ্রমের ফলে এমন অনন্য সাফল্য অর্জন হয়েছে। আমরা সবাই গর্বিত, আনন্দিত। সেন্ট্রাল ফাউন্ডেশন গার্লস স্কুল থেকে এবারের জিসিএসই পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের ৯৩ শতাংশই ইংলিশে ৯ – ৪ গ্রেড পেয়েছে, যা গতবারের চেয়ে ১ শতাংশ বেশি। ইংলিশ এবং ম্যাথস এ এবার ৯ – ৪ গ্রেড লাভ করেছে এই স্কুলের ৭৩ শতাংশ শিক্ষার্থী।
এবারের জিসিএসই তে বারার মেধাবী শিক্ষার্থীদের একজন হচ্চেছ সোয়ানী স্কুলের মাউড মাকলগলান, যে ৮টি বিষয়ে ৯ গ্রেড ও ২টি এস্টার লাভ করেছে। মাউড সহ সারা দেশের ৭৩২ জন শিক্ষার্থী নতুন পরীক্ষা পদ্ধতিতে ৯ গ্রেড লাভ করে।
সোয়ানলীর আরেক শিক্ষার্থী মেগান ওহ্বহাম ৪টিতে গ্রেড ৯, ২টিতে গ্রেড ৮, ৩টিতে গ্রেড ৭ এবং এ স্টার লাভ করেছে। মাহদি হাসান ১১টি জিসিএসইম্বর মধ্যে ৪টিতে গ্রেড ৯, ৪টি বিষয়ে গ্রেড ৮ এবং তিনটি এ স্টার লাভ করেছে এবং ম্যাথস’ ও ফিজিক্স নিয়ে সে এ লেভেল করার পরিকল্পনা করছে। সোয়ানী স্কুলের সফিয়া মারিয়া লালডজ স্কোর ৫টি গ্রেড ৯, ৩টি গ্রেড ৭, ৩টি এ ও ১টি এ স্টার।