আব্দুল হামিদ খান সুমেদ:-বিশ্বের অন্যতম প্রতিষ্টিত মিডিয়া চ্যানেল আল জাজিরা কর্তৃক বর্তমান ফ্যাসিস সরকারের প্রধান ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের মাফিয়া কর্মের প্রতিবেদন কে বাংলাদেশের জনগণের কাছ থেকে ভিন্ন মুখী করার লক্ষে মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা,সেক্টর কমান্ডার,জেড ফোর্স কমান্ডার, বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ও সাবেক সেনা বাহিনী প্রধান,বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করা প্রস্তাবের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখা।
যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন এক প্রতিবাদ বার্তায় বলেন,স্বাধীনতা উত্তর কালে টংগী ব্রীজের নীচ থেকে নববধু অপহরণকারী এবং তার স্বামীকে হত্যা করে ধর্ষনকারী ও ঐ হত্যা মামলার আসামী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল কর্তৃক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর বীর উত্তম খেতাব বাতিলের প্রস্তাব হাস্যকর ছাড়া কিছুই নয়।
নিশীথ রাতে ভোট ডাকাতি করে নির্বাচিত সরকার প্রধান এবং তার অপকর্মের সঙ্গী মাফিয়াদের অপকর্ম আড়াল করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর খেতাব বাতিলের যে দুঃসাহসিক পদক্ষেপ সরকার নিয়েছে সময়ের ব্যবধানে তার ফলাফল হবে ভয়াবহ।আমরা শুধু বলব,অবিলম্বে এই পদক্ষেপ বাতিল করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর প্রতি যথাযথ মর্যাদা প্রদানের জন্য তার প্রতি জাতির দেওয়া খেতাব এবং সম্মান অক্ষুন্ন রাখার জোর আহবান জানাচ্ছি















