যুক্তরাজ্য প্রবাসী লালাবাজার বিএনপি’র সঙ্গে এম এ মালিক এর মতবিনিময়

644

ওয়ানবাংলানিউজ: লালাবাজার ইউপি জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে গত  ৬ মার্চ মঙ্গলবার  এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপি সভাপতি  এম এ মালিক। প্রধান বক্তা ছিলেন লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবেদ রাজা।

সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি জনাব মোঃ মসাহিদ হোসেন ও সভা পরিচালনা করেন মোঃ আবুল কালাম। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা তারু মিয়া. সিলেট জেলার সাবেক যুবদল নেতা এম এ আবু. সাবেক সিলেট জেলা যুবদলের নেতা মোক্তার আহমেদ সাহেস্তা.সাবেক বিএনপির সহ সভাপতি জনাব হাজী আবুল আহাদ।

এতে আরও বক্তব্য রাখেন সাবেক সিলেট মদনমোহন কলেজের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সদস্য নরুল আমিন নরুল .আনোয়ার আলী এবং যুক্তরাজ্য বিএনপি ও লালাবাজার বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা সরকারের অবৈধ রায়ে বেগম খালেদা জিয়া বন্দী করে রাখার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সাথে সাথে লালা বাজার ইউনিয়ন বিএনপিকে কি ভাবে আরো শক্তিশালী করা যায় তার উপর আলোচনা করা হয়েছে । আলোচনা শেষে  বিশেষ দোয়া করা হয়। এসময় সিলেট মদনমোহন কলেজের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সদস্য নরুল আমিন নরুল ও ধর্ম  সম্পাদক শহীদ রুহুল আমিনের মাতা এবং লালাবাজার ইউনিয়ন ছাত্রদল নেতা জগলুও মিয়ার বাবার জন্যে দোয়া করা হয়।