ওয়ানবাংলানিউজ: দারুল কিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাষ্ট অনুমোদিত ইউকের প্রধান শাখা দারুল হাদিস লাতিফিয়ার সামারকালীন কোর্স “দারুল কিরাতের সমাপনি অনুষ্ঠান গত ২৬ আগষ্ট, সোমবার সম্পন্ন হয়েছে। এই কোর্সে চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রায় শতাধিক ছাত্র ফাইনাল জামাতে অংশগ্রহণ করে একজন কোয়ালিফাইড ক্বারি হিসেবে পাগড়ি ও সার্টিফিকেট গ্রহণ করেছ।
শাখার নাজিম মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত আল্লামা আব্দুল জলিল। শিক্ষক মাওলানা সৈয়দ মাহমুদ হোসাইনের
পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হযরত মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ইলিয়াস হোসাইন, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা আব্দুল আওয়াল হেলাল, মাওলানা আশরাফুর রহমান, গভর্ণর কমর উদ্দিন চৌধুরী পাপলু, গোলাম রাব্বানী, সৈয়দ বদরুল হোসাইন, মাওলানা কয়েছুজ্জামান, শিক্ষক মাওলানা আনহার আহমদ ও মাওলানা মুসলেহ উদ্দিন।
ফাইনাল জামাতের পরিক্ষায় অংশগ্রহণ করে সর্বোচ্চ নম্বর পেয়ে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করে ফাতিমা আক্তার এবং ছেলেদের মধ্যে প্রথম স্থান অধিকার করে মোঃ আনাস আলী।
উল্লেখ্য ইংলেন্ডে প্রতিবছর সামার হলিডেতে দারুল কিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাষ্টের অনুমোদিত ৬০টি শাখায় কয়েক হাজার শিক্ষার্থী পবিত্র কুরআন শরীফ সহিহ শুদ্ধ ও তাজিবিদের সাথে পড়ার সুযোগ পায়। আলহামদুলিল্লাহ, এবছর কয়েকটি শাখা থেকে প্রায় দুইশত জন ছাত্র কোয়ালিফাইড ক্বারি হিসেবে আন্তর্জাতিক মানের সার্টিফিকেট গ্রহণ করেছে।















