লন্ডনে আবারো নৌকার মধ্যে অনুষ্ঠিত অবৈধ পার্টি ভেঙ্গে দিয়েছে পুলিশ

517

ওয়ানবাংলানিউজ: লকডাউন বিধি নিষেধ ভঙ্গ করায় লন্ডনে আবারো নৌকার মধ্যে অনুষ্ঠিত অবৈধ পার্টি ভেঙ্গে দিয়েছে পুলিশ। সেখান থেকে একজনকে আটক এবং ২৬ জনকে ৮০০ পাউন্ড করে জরিমানা করা হয়েছে।
পূর্ব লন্ডনে লিয়া নদীর উপর একটি নৌকায় শুক্রবার ভোররাতে অনুষ্ঠিত পার্টি ভেঙ্গে দেয় পুলিশ। এতে প্রায় ৩০ জনের উপস্থিতি পায় পুলিশ।
মেট পুলিশ জানায় কভিড আইন ভঙ্গের অভিযোগে ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে এর আগেও কভিড আইন ভঙ্গ করায় ১০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিলো।
পুলিশ নৌকাটিও জব্দ করেছে।