বেঙ্গলী সিলেটি ইন্টারপ্রিটারস্ এন্ড ট্র্যান্সলেটরস এসোসিয়েশন (অ্যাবসিট) এর সাধারন সভা অনুষ্টিত

582

ওয়ানবাংলানিউজ: বেঙ্গলী সিলেটি ইন্টারপ্রিটারস্ এন্ড ট্র্যান্সলেটরস এসোসিয়েশন (অ্যাবসিট) এর সাধারন সভা অনুষ্টিত হয়েছে। গত  ৮ সেপ্টেম্বর রবিবার পুর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সংঘটনের গঠনতন্ত্র ও ইন্টারপ্রিটারস্ এন্ড ট্র্যান্সলেটরস কাজের নানান সুবিধা ও অসুবিধা এবং এর সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়।

এসময় বক্তারা বিলেতের বাঙ্গালী কমুনিটিতে সিলেটি ভাষার ইন্টারপ্রিটার ব্যবহারের গুরুত্ত ও প্রয়োজনীতা সম্পর্কে সচেতনতা সৃস্টির প্রয়োজনীতা নিয়ে জোরালো বক্তব্য রাখেন। বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন যে বৃটেনের বাংলাদেশী কমিউনিটির শতকরা ৯০ জনেরই মাতৃভাষা সিলেটি অথচ এনএইচএস, পুলিশ, কোর্ট সহ বিভিন্ন পরিসেভার ইন্টারপ্রিটার তালিকায় সিলেটি ভাষার ইন্টারপ্রিটার সার্ভিসের কোন উল্লেখ না থাকায় সিলেটি ভাষাভাষি জনগোষ্টি ভুল ভাষান্তরের শিকার হয়ে ডাক্তারী, কোর্ট, পুলিশ সহ সকল সার্ভিসেই ভুক্তভোগী হয়।

সংগঠনের সভাপতি ফরহাদ আলমের সভাপতিত্তে সাধারন সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন ফরিদ আহমদ রেজা, মাশুক আহমদ, মনু কোরেশী, রাবেয়া খান, এ কে আজাদ, সৈয়দ জহুরুল হক, নুরুনানাহার চৌধূরী, সাজ্জাদ রহমান, ফরিদ চৌধূরী, শায়েখ আহমদ, নজরুল হক, মাহফুজ আলম, আলী আনসার, সাবিহা চৌধূরী ও আব্দুল জলিল।