আফছার উদ্দীন: এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকে’র ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২৫ জুন মঙ্গলবার। লন্ডন মুসলিম সেন্টারের সেমিনার হলে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত চৌধুরী। সেক্রেটারী মাওলানা সালেহ আহমদ ভূইয়ার পরিচালনা অনুষ্ঠিত সম্মেলনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা সালেহ আহমদ।
আলোচনা সভার প্রথমে বিগত বছরের সাংগঠনিক ও আর্থিক রিপোর্ট পেশ এবং পর্যালোচনা করা। এছাড়া সংবিধানে কিছুটা পরিবর্তন করা, সদস্যদের মধ্যে যোগাযোগের বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।
পরে বক্তব রাখেন এসোসিয়েশানের উপদেষ্টা শাইখ এ,কে মওদুদ হাসান, শাইখ হাফিজ আবুল হোসাইন খান, শাইখ শামসুদ্দোহা মোহাম্মদ, শাইখ আব্দুল কারিম, শাইখ হাফিজ কামরুজ্জামান, মাওলানা আব্দুল মানিক শাহেদ, মাওলানা কাজী নাসির উদ্দিন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা এ,বি,এম হাসান, মাওলানা আনিসুর রহমান,মাওলানা মনোয়ার হোসাইন, মাওলানা মোঃ আব্দুল্লাহ প্রমূখ।
বক্তারা এসোসিয়েশানের অতীতের সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে সকল কার্যক্রমে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভাপতি সামার চিল্ডেন প্রতিযোগিতা ও ফ্যামিলি সফর সফল করার আহবান জানান।
সম্মেলনে আরও বক্তব্য করেন শাহ পরাণ মসজিদের চেয়ারম্যান নূর বকস, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা সোহেল সিদ্দিকী, মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ।















