ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের পপলার সেন্ট্রাল মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত গত ৮ সেপ্টেম্বর রবিবার পপলার সেন্ট্রাল মসজিদের মেইন হলে আশুরা ও কারবালা শীর্ষক আলোচনা মাহফিল অনুষ্টিত হয়।
অনুষ্টানে আগত বক্তারা আহলে বায়েতের মর্যাদা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করে বক্তারা বলে হাদীস শরীফ দ্বারা প্রমানিত আহলে বায়েতের মহব্বতের নামই ইমান।
৮ সেপ্টেম্বর রবিবার আছরের থেকে এশা পর্যন্ত মাহফিলে বিপুল সংখ্যক কমিউনিটি ব্যক্তিবর্গ ও স্হানীয় মুসল্লিগন উপস্থিত ছিলেন। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন ইমাম ও খতিব হাফিজ আব্দুস শহীদ সাহেব। প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন দারুল হাদীস লতিফিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাহ্হার এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পপলার সেন্ট্রাল মসজিদ ইভিনিং মাদ্রাসার উস্তাদ শেখ মুনাওয়ার হোসেন।
মাহফিলের শুরুতে পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করেন হাফিজ ক্বারী আবু তাহের, মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সেক্রেটারী আব্দুল মুমিন, ট্রেজারার হাজী কবির উদ্দীন,হাজী আনছার মিয়া কামালী,হাজী শরীফ উল্লাহ, হাজী আব্দুস ছাত্তার, হাজী সানা মিয়া,মানিক মিয়া,ব্যারিস্টার গৌছ মিয়া,মাওলানা সিরাজ উদ্দিন প্রমুখ।
পরিশেষে শোহাদায়ে কারবালা সহ বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।















