ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেট কাউন্সিলর নির্বাহী মেয়র লুৎফুর রহমানের চাচা স্টেপনী শাহজালাল মস্ক এন্ড কালচারাল সেন্টার এর অন্যতম ট্রাষ্টি প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ হাজী চান মিয়া রোববার ফজরের সময় ভোর ৫.১৫ মিনিটে পূর্ব লন্ডনের নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ( ইননালিললাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। সিলেটের ওসমানী নগর উপজেলার উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর (মাজগাও)-এর এই সুসন্তান ১৯৫৩ সালে লন্ডন আসেন, দেশে থাকাকালে শিক্ষকতায় যুক্ত ছিলেন। মৃ্ত্যুকালে তার বয়স ছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তরুন বয়সে মেয়র লুৎফুর রহমানের উচ্চতর লেখাপডোয় সহযোগি ছিলেন তিনি।
মংগলবার বাদে জোহর ( ১টায়) স্থানীয় স্টেপনী শাহজালাল মসজিদ নামাজে জানাজা শেষে তাকে ফরেসট গেইট কবরস্থানে দাফন করা হবে ।
উল্লেখ্য পূর্ব লন্ডনের স্টেপনী মসজিদ প্রতিষ্ঠা করতে যারা অগ্রনী ভূমিকা রেখেছিলেন তন্মধ্যে চান্দ মিয়া ছিলেন অন্যতম, ছিলেন ভাইস চেয়ারম্যান। পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য দোয়া কামনা করা হয়েছে।
০০০















