ঢাকা সংবাদদাতা: কোটা সংস্কার আন্দোলনের নেতাদের উপর হামলা, গ্রেফতার ও গুমের প্রতিবাদ, সেই সাথে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সারাদেশের সকল কলেজ, বিশ্ববিদ্যালয়ে ক্লাশ ও পরীক্ষা বর্জন কর্মসূচির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল একাত্মতা পোষণ করেছে। সেই সাথে ছাত্র-ছাত্রীদের এই আন্দোলনে পাশে থাকার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। দফতর সম্পাদক ইজাজ শাহ কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানায় ঢাবি ছাত্রদল।
এ ব্যাপারে যোগাযোগ করলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি আল মেহেদি তালুকদার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত সাধারণ ছাত্র-ছাত্রীদের পাশে ছিলো এবং তাদের সকল কর্মসূচিকে সমর্থন জানিয়ে আসছে। এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সরকারি ছাত্রলীগ বাহিনী সাধারণ ছাত্র-ছাত্রীদের প্রকাশ্যে হাতুড়ি পেটানো, লাঠি পেটা, ধারালো অস্ত্র দিয়ে হামলা, প্রকাশ্য যৌন হেসস্থা, গ্রেফতার ও গুম করে দেয়াসহ সকল অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। এভাবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাদের পাশাপশি সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর উপরে বিগত ১০ বছর ধরে অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে। শহিদ জিয়ার আদর্শে গড়া ছাত্রদল তার প্রতিষ্ঠাকাল থেকেই সাধারণ ছাত্রদের পাশে থেকেছে এবং থাকবে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য সকল নায্য দাবি আদায় আন্দোলনে সহযোগিতা করেছে। আজকে বাংলাদেশের ছাত্রসমাজ যখন দেশব্যাপী সরকারি চাকুরিতে কোটা বৈষম্যের প্রতিবাদ করছে তখনই তাদের উপর আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগ প্রতিটা ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের উপর হায়েনারুপে আক্রমণ চালাচ্ছে এবং কোটা সংস্কার আন্দোলনের নেতাদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস প্রয়োগ করে তাদের চিরপঙ্গু ও গুম করে দিচ্ছে। এখনই এই দানবটাকে থামাকে হবে। তাই ছাত্রদল সাধারণ ছাত্র-ছাত্রীদের পাশে থেকে এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছে।















