ওয়ানবাংলানিউজ: জালালাবাদ প্রবাসী কল্যান পরিষদ ইউকে আগামী ৩০ ডিসেম্বর লন্ডনে দ্বিতীয় বারের মত এনআরবি দিবস উদযাপন করতে যাচ্ছে। এনআরবি দিবসকে সফল করতে এবং কমিউনিটির সম্পৃক্ততা বাড়াতে সকলের সহযোগিতা চেয়ে ৩ জুলাই মঙ্গলবার টাওয়ার ব্রিজের ইন্ডিয়ান ফিউশন রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আসিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মইন উদ্দিন আনসারের পরিচালনায় সংবাদ সম্মেলনে আনআরবি দিবস পালনের কারন ও প্রয়োজনীয়তা সম্পর্কে তুলে ধরে লিখিত বক্তব্য রাখেন সংগঠনের প্রেস সেক্রেটারী মো: আনিসুর রহমান, । এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পাদক শাহ মুনিম, ভাইস চেয়ার কাউন্সিলার আয়শা চৌধুরী, কমিটির সদস্য মানিকুর রহমান গনি, ফয়জুর রহমান, জাকির হোসেন, আব্দুল হালিম চৌধুরী, দিনা হোসেন, কয়নাল খান, ড. মালেক চৌধুরী, মারফত মিয়া, আমিন মিয়া, ওসমান গনি, আব্দুল হাবিব, আলম শেখ প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয় প্রবাসীরা মহান মুক্তিযুদ্ধসহ শিক্ষা, চিকিৎসা, অবকাঠামোর উন্নয়নে বিশাল ভূমিকা রাখছেন। তাই প্রবাসীদের অবদানকে তুলে ধরতে প্রতি বছর ৩০ ডিসেম্বর জাতীয় এনআরবি ডে ঘোষণার দাবী জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
এছাড়া প্রবাসীদেরকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করা, সরকারের সংশ্লিস্ট দফতরগুলোতে প্রবাসীদের দাবী দাওয়াকে গণদাবী হিসেবে গুরুত্ব দেওয়ার আহবান জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের বিগত দিনের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়।















