সাংবাদিক রহমত আলী রচিত মুক্তিযুদ্ধের স্মৃতিকথা বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

1073

ওয়ানবাংলানিউজ: গত ২৭জুন পুর্ব লন্ডনের মাইক্রোবিজনেস সেন্টারে লন্ডন বাংলা প্রেস ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার সিনিয়র সাংবাদিক মোঃ রহমত আলী রচিত মুক্তিযুদ্ধের স্মৃতিকথা বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।  প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ সভাপতি মাহবুব রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ও কাউন্সিলর আয়াছ মিয়া।

মুক্তিযুদ্ধের স্মৃতিকথা বইয়ের লেখক ১৯৭১ সালে জগন্নাথপুরের শ্রীরামিশী গাঁয়ে এবং রানীগঞ্জ বাজার সহ বৃহত্তর সিলেটে পাকহানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের একটা চিত্র ফুটিয়ে তুলেছেন। এতে বক্তব্য রাখেন বইয়ের লেখক সাংবাদিক রহমত আলী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক এক্সিকিউটিভ মেম্বার সৈয়দ আব্দুল কাদির, কমিউনিটি নেতা মাওলানা রফিক আহমদ প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক মেয়র গোলাম মর্তুজা, মুক্তিযুদ্ধের স্মৃতিকথা বইয়ের প্রকাশক এলাইছ মিয়া মতিন, জনমতের নিউজ এডিটর মোছলেহ উদ্দিন আহমদ, সাংবাদিক বদরুজ্জামান বাবুল, মোঃ সাজিদ আলী, মোঃ শামসুল আলম, আব্দুল হান্নান, আব্দুল আজিজ, সেলিম আহমদ, ওয়াহিদ আলী, চানু মিয়া প্রমুখ।