ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের অন্যতম সফল প্রিন্টিং ব্যবসা প্রতিষ্ঠান ‘ফেইথ’ পরিদর্শন করেছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নব নির্বাচিত স্পিকার কাউন্সিলার আয়াছ মিয়া। এসময় তিনি বেশ কিছুক্ষন উক্ত প্রতিষ্ঠানে বসেন এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন। স্পিকার আয়াছ মিয়াকে স্বাগত জানান প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার মুসলেহ উদ্দিন আহমদ। এসময় উপস্থিত ছিলেন সাবেক স্পিকার আব্দুল মুকিত চুন্নুসহ কমিউনিটি নেতৃবৃন্দ।













