ওয়ানবাংলানিউজ: লন্ডনের হিথ্রো বিমানবন্দরকে ব্যবহার করে ১৬ মিলিয়ন পাউন্ডের মাদক পাচারের অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের ১১ সদস্যের ১৩৯ বছরের জেল দন্ড দেয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজন হচ্ছে বিমানবন্দরের কর্মচারী। যারা ব্রাজিল থেকে আসা ব্যাগ কাস্টম চেকিং না করেই গোপনে পাচার করছিলেন।
বিবিসি সংবাদে প্রচার করা ভিডিও ফুটেজে দেখা যায় ঐ চক্রের দুই সদস্য সন্দেহভাজন এই ল্যাগেজটি সরিয়ে ফেলছেন। তাদের দুইজন হচ্ছেন জয়সেন জোরি ৪১ ও মোহাম্মদ আলী ৪২। রিপোর্টে বলা হয় উক্ত দুই ব্যক্তি ব্রাজিল থেকে আসা ১৬ মিলিয়ন পাউন্ড মূল্যের কোকেন ভর্তি ল্যাগিজ সরিয়ে নিচ্ছেন। যা অন্যান্য গ্যাং সদস্য সংগ্রহের জন্য অপেক্ষা করছিল। কিংস্টন এবং সাউদওয়ার্ক ক্রাউন কোর্ট পৃথক ট্রায়ালে মোট ১৩জনকে শাস্তি প্রদান করে।
ঘটনাটি ঘটেছিল ২০১৬ সালের ডিসেম্বর মাসে। ১৮ মাসের তদন্ত শেষে এই সাজা প্রদান করা হয়।















