লন্ডনে কমনওয়েলথ সম্মেলন স্থলে তৃতীয় দিনের মত বিএনপির বিক্ষোভ : মাঠে আছে আ’লীগ

1824

ওয়ানবাংলানিউজ: ২৫তম কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে গত ১৬ এপ্রিল রাতে লন্ডনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরকে স্বাগত জানিয়ে সভা সমাবেশ করছে যুক্তরাজ্য আওয়ামীলীগ। অন্যদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে প্রত্যাখান এবং বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশে গণতন্ত্র, ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবীতে গত সোমবার থেকে টানা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যুক্তরাজ্য বিএনপি।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ‘কুইন এলিজাবেথ কনফারেন্স সেন্টারে অবস্থান করছেন তখন বাইরে বিএনপির শত শত নেতাকর্মী ‘ফিরে যাও শেখ হাসিনা’ বলে স্লোগান দিচ্ছিল। এসময় তাদের হাতে ছিল নানান স্লোগান সম্ভলিত প্লেকার্ড, গুম ও খুন হওয়া নেতাকর্মীদের ছবি এবং ফ্রি খালেদা জিয়া লেখা ব্যানার।
অন্যদিকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন দেশের মর্যাদা অর্জন, শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে একারনে আবারো শেখ হাসিনার সরকার প্রয়োজন বলে জানান যুক্তরাজ্য আওয়ামীলীগের নেতাকর্মীরা।
অবৈধভাবে ক্ষমতা আসায় প্রধানমন্ত্রী কমনওয়েলথ সম্মেলনে আসার অধিকার নেই বলে জানান যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শত শত মানুষ এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছে। আমরা বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করছি।
অন্যদিকে যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়ানবাংলা নিউজক বলেছেন, কমনওয়েলভুক্ত রাষ্ট্র প্রধানরা প্রশংসা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের। শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রয়েছে। যারা দেশের ভাল চায়না তারাই অপপ্রচার চালাচ্ছে।
আগামী ২১ এপ্রিল যুক্তরাজ্য প্রবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে সংবর্ধনা যুক্তরাজ্য আওয়ামীলীগ। সেখানে প্রবাসীদের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরা হবে বলে মনে করেন অনেকে।