লন্ডনে ডাক্তার এম এ সায়িদের ইন্তেকাল

835

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশি বংশোদ্ভুত লন্ডনের কিং জর্জ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার এম এ সায়িদ শুক্রবার বাদ জুমা রয়েল লন্ডন হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্নিয় ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে তিনি একজন জনপ্রিয় চিকিৎসক ছাড়াও সমাজকর্মী হিসেবে পরিচিত ছিলেন। স্কটল্যান্ডের গ্ল্যাসগোতে উচ্চা শিক্ষা শেষে তিনি ২০০০ সালে সেখানে বাংলাদেশের কাউন্সেলর জেনারেল হিসেবে কাজ করেন। এর আগে তিনি ঢাকা ও ইরানেও চিকিৎসক হিসেবে কাজ করেন। বাংলাদেশের মুক্তিযোদ্ধের সময় নিজের জীবনের ঝুকি নিয়ে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করে তিনি স্থানীয় মানুষের কাছে স্মরনীয় হয়ে আছেন।

তিনি ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন। স্কটল্যান্ডের ডান্ডির বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি এক্টিভিস্ট এম এ রউফের ছোট ভাই ডক্টর এম এ সায়িদ। তার মরদেহ বাংলাদেশে নিয়ে যাবার কথা রয়েছে। ঢাকার দুমনিতে তার মা- বাবার কবরের পাশে তাকে দাফন করানো হবে বলে জানা গেছে।

পৃথক ভিডিও সংবাদ