শিশুদের আপত্তিকর ভিডিও ধারণসহ আরও ২৬টি নতুন অপ*রাধে দোষী নার্সারি কর্মী

44

সাইফ হাসান: লন্ডনের একটি নার্সারিতে শিশুদের ওপর যৌ*ন নি*র্যাতনের ঘটনায় অভিযুক্ত কর্মী ভিনসেন্ট চ্যান আরও ২৬টি নতুন অপ*রাধের কথা স্বীকার করেছেন। ৪৫ বছর বয়সী এই ব্যক্তি শ্রেণিকক্ষে বসে থাকা ছোট মেয়েদের গোপন ভিডিও ধারণ করতেন। এর আগে তিনি ৩ ও ৪ বছর বয়সী শিশুদের নি*র্যাতনের দায়ে অভিযুক্ত ছিলেন। আগামী মাসে তাকে সব অপ*রাধের জন্য সাজা শোনানো হবে।

উত্তর লন্ডনের ওয়েস্ট হ্যাম্পস্টেডের ব্রাইট হরাইজন্স নার্সারিতে কাজ করতেন ৪৫ বছর বয়সী ভিনসেন্ট চ্যান। বৃহস্পতিবার হাইবারি কর্নার ম্যাজিস্ট্রেট আদালতে তিনি স্বীকার করেছেন যে, শ্রেণিকক্ষে পড়ার টেবিলে বসে থাকা মেয়েদের স্কার্টের নিচের অ*শ্লীল ভিডিও তিনি গোপনে ধারণ করতেন।

এর আগেও ৩ থেকে ৪ বছর বয়সী শিশুদের ঘুমের সময় যৌ*ন নি*র্যাতনের গুরুতর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তিনি নিজেই সেই নি*র্যাতনের দৃশ্য ভিডিও করে রেখেছিলেন এবং শিশুদের হাজার হাজার আপত্তিকর ছবি ডাউনলোড করার কথা স্বীকার করেছেন।

পুলিশ তদন্তে দেখতে পেয়েছে যে ২০১৭ সালে তিনি শ্রেণিকক্ষে নিজেকে ন*গ্ন করেছিলেন এবং ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে গোপনে ভিডিও ধারণের কাজ চালিয়ে যাচ্ছিলেন। মোট ৫২টি অপ*রাধের দায়ে আগামী ১২ ফেব্রুয়ারি তাকে চূড়ান্ত সাজা দেওয়া হবে।

#LondonCrime #ChildSafety #CourtUpdate #aknews #onebanglanews