বিশ্বনাথ এইড ইউকে’র পক্ষ হতে অগ্নিদগ্ধ পরিবারকে ৭০ হাজার টাকা অনুদান প্রদান

1235

ওয়ানবাংলানিউজ: সুদূর যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত সেবামূলক সংগঠন বিশ্বনাথ এইড ইউকে’র বিশ্বনাথের পল্লীতে অগ্নিদগ্ধ দ্ররিদ্র ফারুক মিয়ার পরিবারকে ৭০ হাজার টাকা প্রদান করেছে।
শুক্রবার (৫অক্টোবর) রাতে বিশ্বনাথ এইড ইউকের এই অনুদানের টাকা বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ অগ্নিদগ্ধ দ্ররিদ্র ফারুক মিয়ার হাতে তার আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে তুলে দেন।

এসময় বিশ্বনাথ এইড ইউকে’র ট্রাষ্টী লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য মোঃ আবুল কালাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন , সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বর্তমান সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রণন্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য অসিত রন্জন দেব, নুর উদ্দিন , আবুল কাশেম, ছহিফাগন্জ এস.ডি মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ, রহিমপুর পূর্বপাড়া গ্রামের মুরব্বি আব্দুর রশীদ, আব্দুন নুর, সোনাই মিয়া, বাবুল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন৷

বিশ্বনাথ এইড ইউকে’র আহবানে যারা দান করেছেন তারা হচ্ছেন- বিশ্বনাথ এইড ইউকে’র সভাপতি আব্দুর রহিম রঞ্জু, সাবেক সভাপতি মিসবাহ উদ্দিন, খালেদ খান, বর্তমান সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েছ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফি, ট্রাস্টি সাব্বির আহমদ, লাইফ মেম্বার বিশিষ্ট ব্যবসায়ী মনির আহমদ, হাফিজ হোসাইন আহমদ, ফারুক মিয়া, আব্দুছ ছোবহান, রফিক মিয়া, নজরুল ইসলাম, আব্দুল মালিক এবং মরহুম মদরিছ আলী বাদশা।

এদিকে বিশ্বনাথ এইড ইউকে’র সভাপতি আব্দুর রহিম রন্জু ও সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েছ এক বিবৃতিতে বিশ্বনাথ এইড ইউকের আহবানে সংগঠনের যে সকল ট্রাষ্টী ও লাইফ মেম্বার অগ্নিদগ্ধ দ্ররিদ্র ফারুক মিয়ার পরিবারের সহায়তায় অনুদান প্রদান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন এবং আশা প্রকাশ করেন এভাবে ভবিষ্যতে বিশ্বনাথের প্রবাসীরা বিশ্বনাথ এইড ইউকের আহবানে সাড়া দিয়ে আর্তমানবতার সেবায় আরো বেশী করে এগিয়ে আসবেন ।