যুক্তরাজ্য বিএনপির স্থগিত কাউন্সিল ১৫ জানুয়ারী

1560

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য বিএনপির কাউন্সিল হওয়ার কথা ছিলা ২রা জানুয়ারি মঙ্গলবার। তবে কাউন্সিল প্রক্রিয়া নিয়ে প্রার্থী ও সিনিয়র নেতাদের ব্যাপক সমালোচনার মূখে স্থগিত করা হয় গত ১লা জানুয়ারী সোমবার। নতুন তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ১৫ই জানুয়ারী পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে। এদিকে নির্ধারিত তারিখে কাউন্সিল করতে না পারায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে যুক্তরাজ্য বিএনপি। বিশেষ করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা যুক্তরাজ্যে থাকার পরও নির্ধারিত তারিখে সম্মেলন করতে না পারায় ব্যাপক সমালোচনা হয় যুক্তরাজ্য বিএনপির।
অন্যদিকে নির্ধারিত তারিখে সম্মেলন করতে না পারাকে ব্যর্থতা স্বীকার করতে রাজীনয় যুক্তরাজ্য বিএনপির নেতারা। তারা মনে করেন সময় স্বল্পতার কারনেই স্থগিত করতে এই সম্মেলন। তবে এবার গঠনতান্ত্রিক মোতাবেক ১৫ই জানুয়ারী দলের নির্বাচন হবে।
সকল সমালোচনাকে পেছনে ফেলে নির্বাচন সফল করতে সার্বিক সহযোগিতা করবে বলে ওয়ানবাংলা নিউজকে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।
এদিকে ৫ জানুয়ারী উপলক্ষে আয়োজিত যুক্তরাজ্য বিএনপির সভায় কাউন্সিলের নতুন তারিখ ঘোষনা করেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান। এসময় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহিদুর রহমান বলেন গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলন হবে, এতে জোনাল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা আহবায় ও সদস্য সবিচ ভোটার হিসেবে ভোট দিবেন। নির্বাচন হবে শুধু মাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে । উক্ত দুটি পদে আগ্রহী প্রার্থীদের দলীয় অফিস থেকে নমিনেশন ফরম সংগ্রহের জন্য আহবান করেন মাহিদুর রহমান। কেন্দ্রের নির্দেশে সম্মেলনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন মাহিদুর রহমান এবং তাঁর সাথে সহযোগিতা করবেন যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী ।