লন্ডনে আরজক আলী স্মারনে উত্তরা খুরমা ইউনিয়নের প্রবাসীদের স্মরণ সভা

151

ওয়ানবাংলানিউজ: সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের একাদিকবারের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আরজক আলী স্মারনে উত্তরা খুরমা ইউনিয়নের প্রবাসীদের উদ্যোগে এক সভা গত ১৩ জুন সোমবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে এলাকার বাসিন্দারা অংশনেন।

সভায় শিক্ষানুরাগী ও সমাজসেবক আরজক আলীর স্মৃতি রক্ষার্থে স্থানীয় একটি রাস্তা তার নামে নামকরনের প্রস্তাব করা হয়। এছাড়া তার নামে একটি ট্রাস্ট গঠন করে এলাকার দারিদ্র বিমোচেন ভ’মিকা রাখতে উদ্যোগ গ্রহন করা হয়।

কমিউনিটি নেতা আমির আলীর সভাপতিত্বে ও মারুফুল হক সোহেল ও রজিবুর রহমান মুহেল এর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এডভোকেট এখলাছুর রহমান, আলতাফুর রহমান মোজাহিদ, আইয়ুব আলী, গয়াসুর রহমান গয়াস, এস এম সুজন, রুহুল আমিন, মাহুমদ আলী, মরহুমের পরিবারের সদস্যসহ অন্যান্যরা।
সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।