ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির বিএমই ( ব্ল্যাক ও মাইনোরেটি এথনিক) এর এজিএম গত ৩ মার্চ রবিবারপূর্ব লন্ডনের মার্গারেট হলে অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের সদস্যে ও কাউন্সিলারগন উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সেল্প এমপ্লোয়েড বিশেষ করে টেক্সী ড্রাইভার দের কাউন্সিল টেস্ক ছাড় দেওয়া এবং কাউন্সিলে বিএমই কমিউনিটির বিভিন্ন প্রতিবদ্ধকতা দুর করনে চাপ সৃষ্টির জন্য আলোকপাত করা হয়।
পরে অনুষ্ঠিত হয় নির্বাচন, এতে সদস্যের দ্বারা নির্বাচিত হয় কমিটি৷
কমিটির দায়িত্ব প্রাপ্তরা হলেন: কো-চেয়ার-আজমল হোসেন, ট্রেজারার রেবেকা সুলতানা, ভাইস চেয়ারম্যান কেট তুইট ও সুলেমান হাসি সহকারী সেক্রেটারি বাবুল খান, ক্যাম্পেইন অফিসার মিসবাহুল হক, মেম্বারশীপ আফিসার শাহ মুস্তাফিজ ও আবদুল সামাদ, উইমেন্স অফিসার হামিদা ইদ্রিস, কমিউনিকেশন অফিসার নজরুল আমিন, ইয়ূথ অফিসার ইয়াহিয়া আলী ও মোহাম্মদ নাঈম, ইইউ অফিসার- জাহাঙ্গীর জাকির, জিসি ডেলিগেইট- লুৎফা চৌধুরী ও ডঃআনিসুর রহমান আনিস ৷
সভায় সিনিয়র এক্সিকিউটিভ কর্মকর্তা হাসান হক , কাউন্সিলার পুরু মিয়া সহ সদস্যরা উপস্থিত ছিলেন ৷, এজিএমে সেক্রেটারি পদে অংশ নেন, ফারুক উদ্দিন ও শাহরিয়ার হোসেন শুভ ৷ এতে দু,দফা ভোট গ্রহন করা হয় ৷ কিন্তু কিছূ জটিলতার কারনে স্থগিত করে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহন করা হবে বলে জানানো হয়।















