ওয়ানবাংলানিউজ: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইসাকপুর লোদরপুর ইনাতনগর দারুস সুন্নাহ ইমদাদিয়া মাদ্রাসা ট্রাস্টের বিজিএম ও নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ১৩ জুন সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সংগঠনের ট্রাস্টিরা অংশনেন। সংগঠনের বিদায়ী সভাপতি খান জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম এর পরিচালনায় সভায় ট্রাস্টের বিগত দিনের কার্যক্রমের ভ’য়সী প্রশংসা করা হয় এবং ভবিষ্যত পরিকল্পনা গ্রহন করা হয়। এতে জানানো হয় বিদায়ী কমিটির নেতৃত্বে প্রায় ৮০ লাখ টাকা ফান্ড রেইজ করার পাশাপাশি মাদ্রাসাকে ঋন মুক্ত করা হয়েছে। একই সাথে প্রতি মাসের মাদ্রাসার স্টাফদের বেতন পরিশোধ করা হচ্ছে। ৫০০ পাউন্ড প্রদান করে ট্রাস্টির হওয়ার পাশাপাশি ১০ পাউন্ড করে প্রতি মাসে ট্রাস্টের ফান্ডে টাকা দিচ্ছেন ট্রাস্টিরা। নির্বাচনকে কেন্দ্র আরো ৩ লাখ টাকা ফান্ড রেইজ করা হয়। ভবিষ্যতে আরো ট্রাস্টি সংগ্রহ করা হবে।
দ্বিতীয় পর্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার মামুন রশিদ এমবিই, কাউন্সিলার লিলু আহমদ তালুকদার ও শিক্ষক আব্দুল মোকতাদিরের পরিচালনায় নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে ইকবাল এম হোসেন, সিনিয়র সহ সভাপতি শাহ লুতফুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, ট্রেজারার মাওলানা শুয়েব উদ্দিন।
নির্বাচন ও বিজিএম অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার আমির উদ্দিন, কাউন্সিলার ইকবাল হোসেন, কাউন্সিলার বদরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলার সুরুক আহমদ, জগন্নাথপুর উন্নয়ন সংস্থার সভাপতি তাহের কামালী, মিরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি শিশু মিয়া, ইশাকপুর ডেভোলাপমেন্ট ট্রাস্টের সভাপতি মুহিত মিয়া, কমিউনিটি নেতা আলতাফুর রহমান মিতা, আবুল হোসেন, আংগুর আলী প্রমুখ।
পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হচ্ছেন সভাপতি ইকবাল এম হোসেন, সিনিয়র সহ সভাপতি শাহ লুতফুর রহমান, সহ সভাপতি রেজাউল কবির, সাজিদ আলী, মোহামম্দ ফখরুল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক নাহিবুর আলম, ট্রেজারার মাওলানা শোয়েব উদ্দিন, যুগ্ম ট্রেজারার আব্দুল খালিক, সাংগঠনিক সম্পাদক মুনায়েম খান, প্রচার সম্পাদক খালিলুর রহমান।
উপদেস্টাগন হচ্ছেন আলহাজ্ব আবদাল হোসেন, আলহাজ্ব সিতাব খান, সৈয়দ চান্দ আলী, সুনা মিয়া।















