মরহুম তালাত আজিজের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

915

ওয়ানবাংলানিউজ: সিলেট জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মরহুম তালাত আজিজের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ৯ অক্টোবর সোমবার বিকেলে পূর্বলন্ডনের বিএনপি কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়।

তালাত আজিজ স্মৃতি সংসদ ইউকে এর সভাপতি আমিনুর রহমান আকরাম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খালেদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশনেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালেক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আব্দুল হামিদ, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মখন মিয়া,

কাউন্সিলার ফারুক আহমেদ, এমদাদ হোসেন টিপু, লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম, সাধারন সম্পাদক আদে রাজা, ইস্টলন্ডন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বাদল প্রমূখ। বক্তারা বলেন মরহুম তালাত আজিজ ছিলেন জাতিয়তাবাদী দলের একজন নিবেদিত প্রান নেতা। দলের জন্য তার ত্যাগ ছিলো অপরিসীম। দলের প্রতি তার অবদানকে শ্রদ্ধার সাথে স্মরন করে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।