ওয়ানবাংলানিউজ: মিনিক্যাবিং পেশার সাথে জড়িতদের নিয়ে গঠিত অরেঞ্জ ফান ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত ১৭ মে মঙ্গলবার। পূর্ব লন্ডনের বার্ডেট রোড়স্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা অংশনেন। দীর্ঘ দুই বছর পর মিলিত হতে পেরে সবাই আল্লাহর শোকরিয়া আদায় এবং একে অপরের সাথে কোশল মিনিময় করেন। অনুষ্ঠানে মিনিক্যাবিং পেশায় আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।
সংগঠনের সভাপতি মুজিবুর রহমান মোহন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ সালাম এর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলার রহুল আমিন, শামসুল ইসলাম পারভেজ, সিজিল মিয়া, মৌলানা মেরাজ মিয়া, তুরন মিয়া, ইমতিয়াজ রানা, ক্বারী আব্দুস, মোহাম্মদ সামী, কামাল হোসেন কামালী, মাহমুদ কলি, ইব্রাহিম আলী, খায়রুল ইসলাম, নাজমুল ইসলাম নাজ, আজাদ মিয়া, মো: মিসবা, মাসুম আহমেদ, শাহীন আহমেদ, সাহেদুল হক, আকলিছ আলী, রিয়াজ মিয়া, মেক আজাদ, মোরসেদ খান, বাসিত মিয়া, লায়েছ মিয়া, আব্দুল কাদির, জুয়েল মিয়া, নাইম আহমেদ, জালাল উদ্দিন, তানভীর হোসেন, নাবিল মিয়া, আহাদ মিয়া, শাহিনুল ইসলাম, আনোয়ারুল ইসলাম প্রমূখ।















