লন্ডনে জানালা ভেঙে পথচারী মৃত্যু: নির্দোষ ফস্টার অ্যান্ড পার্টনার্স!

35

 

সাইফ হাসান: লন্ডনের একটি বিলাসবহুল ভবন থেকে বিশালাকারের কাঁচের জানালা ভেঙে পড়ে এক ব্যক্তি মা*রা যাওয়ার ঘটনায় বিশ্বখ্যাত আর্কিটেকচার প্রতিষ্ঠান ফস্টার এন্ড পার্টনার্সকে নির্দোষ ঘোষণা করেছে আদালত। তবে নিরাপত্তার চরম অবহেলার দায়ে উক্ত প্রকল্পের পরিচালক এবং প্রকৌশলী সংস্থাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ২০১৮ সালে ঘটা এই মর্মান্তিক ঘটনায় দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে এই রায় দেয় লন্ডনের ক্রাউন কোর্ট।

লন্ডনের অ্যালবার্ট এম্ব্যাঙ্কমেন্টের দ্য কর্নিশ নামক একটি বহুতল ভবন থেকে প্রায় ১৩০ কেজি ওজনের একটি কাঁচের জানালা হঠাৎ নিচে খসে পড়ে। সে সময় রাস্তায় থাকা ৫৩ বছর বয়সী মিক ফেরিস নামের এক কোচ চালক এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

আদালতে শুনানিতে জানা যায় যে ২০১৭ সালেও একই ভবন থেকে একইভাবে কাঁচের জানালা খসে পড়েছিল। তবে সৌভাগ্যবশত সে সময় কেউ আ*ঘাত পাননি এবং এই ঘটনার পরও ভবনের নকশায় প্রয়োজনীয় কোনো পরিবর্তন আনা হয়নি।

প্রসিকিউটর জানান এটি কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না বরং বারবার সতর্কবার্তা পাওয়ার পরও নিরাপত্তার বিষয়টি সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছিল। বাতাস ও নকশাগত ত্রুটির কারণেই এই মর্মান্তিক অঘটনটি ঘটেছিল বলে উঠে আসে তদন্তে।

আদালতের রায়ে মূল ডিজাইনারদের নির্দোষ দেওয়া হলেও নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে সম্পর্কিত অন্যান্য দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

#লন্ডন #আন্তর্জাতিক #দুর্ঘটনা #আইন #সংবাদ