পূর্ব লন্ডনে শেডওয়েলে পানসহ খাদ্য সামগ্রী ক্রয় করতে মানা হচ্ছে না দূরত্ব: কাউন্সিলের উদ্বেগ

992

ওয়ানবাংলানিউজ: শেডওয়েলে খাদ্য সামগ্রী কেনার জন্য বিপুল সংখ্যক লোকের লাইন এবং দোকানে ঢোকার জন্য বাইরে অপেক্ষার সময় সোশ্যাল ডিসটেন্সিং বা সামাজিক দূরত্ব বজায় না রাখার প্রবণতা দেখে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল উদ্বেগ প্রকাশ করেছে।
কাউন্সিল প্রেরিত এক ই-মেইল চিঠিতে বাসিন্দাদের সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করে বলেছে, অনুগ্রহ করে যতটা সম্ভব কম ঘরের বাইরে বের হোন এবং সর্বদা সামাজিক দূরত্ব বজায় রাখুন।

নিয়মগুলো অনুসরণ করলে, জীবন বাঁচবে:

সরকারের নির্দেশনা অনুযায়ি আপনি শুধুমাত্র খাবার ও ওষুধপত্রের মতো অত্যাবশকীয় জিনিসপত্র কেনার নিমিত্তে বাসার বাইরে যেতে পারবেন, তবে যতটা কম বের হতে হয়, তা নিশ্চিত করা উচিত।

ঘরের বাইরে সর্বাবস্থায় সোশ্যাল ডিস্টেন্সিং বা সামাজিক দূরত্ব (অন্যের কাছ থেকে কমপক্ষে দুই মিটার বা ৬ ফুট দূরত্ব) আপনাকে অবশ্যই বজায় রাখতে হবে। ঘরে ফিরে আসার সাথে সাথে ভালো করে হাত ধুয়ে নিন (কমপক্ষে ২০ সেকেন্ড)।

একটি ডাবল বিছানার দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার। যখন সুপারমার্কেটে ঢোকার জন্য লাইনে দাড়াবেন, দোকানের ভিতর হাঁটবেন কিংবা দাম পরিশোধ করতে কাউন্টারে যাবেন – সর্বাবস্থায় অন্যের কাছ থেকে আপনার দূরত্ব দুই মিটার কি-না সেব্যাপার নিশ্চিত হন।

করোনাভাইরাস ছড়িয়ে পড়া বন্ধ করতে এই নিয়মগুলো কার্যকর করা হয়েছে, যা আমাদের কমিউনিটির সবচেয়ে দুর্বল লোকদের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন এবং যেকেউ এটা ছড়াতেও পারেন – এমন কী আপনি যদি কোনরূপ অসুস্থ্যতাবোধ না-ও করেন।

এদিকে কোন পূর্ব ঘোষণা ছাড়া পান আসা বন্ধ হওয়ায় ব্রিটেনে পান সংকট দেখা দেয়। যার ফলে বেকায়দায় পড়েছেন পান পিপাসুরা ।প্রতিদিন এক দোকান থেকে অন্য দোকানে ঘুরছেন পানের জন্য। কিন্ত কোথাও পান না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে তাদের।এমন পরিস্থিতে বৃহস্পতিবার(১৬ এপ্রিল)লন্ডন শহরের শেডওয়েল কাচা বাজার নামক দোকানে পান আসার খবর চারদিকে ছাড়িয়ে পড়ে।মুহুর্তের মধ্যে দোকানে মানুষের ভিড় লেগে যায়। করোনা ভাইরাস,লকডাউন কোন কিছুই মানুষকে পান কেনা থেকে আটকাতে পারেনি। সকাল থেকে দীর্ঘ লাইনে বিভিন্ন বয়সের নারী-পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পানের জন্য। অনেকে আবার লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।