লন্ডনে ক্যারাম প্রতিযোগীতা : ৫২টি দলের অংশ গ্রহন

571

ওয়ানবাংলানিউজ: ফ্রেন্ডস এসোসিয়েশনের উদ্যোগে ও লন্ডন স্পোর্টস কনসোর্টিয়ামের সহযোগীতায় ক্যারম প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পূর্বলন্ডনের স্টেপনি ক্যারম একাডেমী ও ব্লুমোন মিডিয়া সেন্টারে আয়োজিত এ প্রতিযোগীতায় ইউকের বিভিন্ন স্থান থেকে মোট ৫২টি দল অংশ নেয়। সব কয়টি রাউন্ড শেষে কারনেল-মহিন ও মুন্না-আলী জুটি ফাইনালে ওঠে। আগামী ২ ডিসেম্বর রবিবার তাদের মধ্যে ফাইনাল প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। খেলা পরিচালনায় দায়িত্বে ছিলেন সাইদুর রহমান, ফয়াজ আহমেদ, বুলবুল আহমেদ, উজ্জল উদ্দিন, সাইফুল ইসলাম, নসির আলী, আকবর হোসাইন, জিল্লু মিয়া প্রমুখ।
আয়োজকরা জানান আগামী ২ ডিসেম্বর ফাইনাল খেলা শেষে বিজয়ীদেরকে নগদ প্রাইজমানী ও ট্রফি প্রদান করা হবে। সমাজের তরুর প্রজন্মকে খেলা-ধুলায় উৎসাহ প্রদান ও ব্রিটেনে ছড়িয়ে থাকা বন্ধু-বান্ধবদের মধ্যে সৌহাদ্ধপূর্ন সম্পর্ক তৈরি ও যোগাযোগ স্থাপনে এ ধরনের প্রতিযোগীতা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে বলে মনে করেন আয়োজকরা।
আল ট্রান্সমিশন সম্পূর্ন খেলাটি স্পন্সর করে।