জিসিএসই’তে ভালো ফলাফল করা মেহদী ডাক্তার হতে চায়

784

নটিংহামশায়ার থেকে আহমদ হোসেন হেলাল : বাংলাদেশী বংশোদ্ভুত মোহাম্মদ মেহদী আহমদ নটিংহামশায়ারের অন্যতম সেরা স্কুল আউটউড একাডেমী থেকে এবারের জিসিএসই পরিক্ষায় কৃতিত্বের সাথে ৮টি এ স্টার সহ প্রত্যেকটি বিষয়ে প্রশংসনীয় ফলাফল অর্জণ করেছে ।

মেধাবী মেহদী পড়াশুনার পাশপাশি ক্রিকেট খেলায়ও বেশ সুনাম অর্জন করেছে । সে নটিংহামশায়ারের দলে আন্ডার ফিফটিন দলে নিয়মিত অনুশীলন ছাড়াও জাতীয়ভাবেই বিভিন্ন শহরে টুর্নামেন্ট খেলেছে ।
উল্লেখ্য বৃটেনে বাংলাদেশী বংশোদ্ভুত ছেলে মেয়েরা দিন দিন স্কুল কলেজে ভাল ফলাফল নিয়ে উচচশিক্ষা শেষ করছে। এবং কর্মক্ষেত্রেও দক্ষতার সাথে কাজ করে পুরো বাংলাদেশীর কমিউনিটির মুখ উজ্জ্বল করছে।

মেহদী পড়াশুনা করে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। তার দেশের বাড়ী পুণ্য ভুমি সিলেটের বিশ্বনাথের শাজীরগাও গ্রামে ।
তার বাবা নটিংহামশায়ারের , শেতাংগ অধ্যুষিত শহর ওয়াকসপের ব্যবসায়ী ছালিক মিয়া ও মা শামীমা আকতার । মেহদীর চাচা ব্যবসায়ী খালিক মিয়া ও লাল মিয়া সহ পরিবারের সদস্যরা মেহদীর ভবিষ্যতের জন্য সবাইর কাছে দোয়া কামনা করেন ।