ডঃ কামাল হোসেন সাথে চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক ফয়সল চৌধুরী সুয়েবের মতবিনিময়

758
ওয়ানবাংলানিউজ: বাংলাদেশ সংবিধান প্রণেতা ডঃ কামাল হোসেন সাথে চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েবের সাথে এক মতবিনিময় সভা  বুধবার চ্যানেল আই লন্ডন স্টুডিওতে অনুষ্ঠিত হয় ।
এ সময় দুজনের মধ্যে  বাংলাদেশের রাজনৈতিক ও আর্থসামাজিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় । ডঃ কামাল হোসেন দেশের স্বাসরুদ্ধকার রাজনৈতিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বিভিন্ন করনীয় ও রাজনীতিক নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সাদেক আলী শিপু ,চ্যানেল আই ইউরোপ প্রতিনিধি  সাজ্জাদুর রহমান আনছারী, মকব্বির খান  সহ চ্যানেল আই ইউরোপে কর্মরত সাংবাদিকবৃন্দ । মতবিনিময় শেষে জনাব কামাল হোসেন রেজা আহমেদ ফয়ছল চোধুরির উপস্থাপনায় চ্যানেল আই ইউরোপের জনপ্রিয় অনুষ্ঠান স্ট্যাইটডায়ালগ লাইভ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন ।