ব্রিটেনে মানসিক রোগীদের অকাল মৃ*ত্যু নিয়ে নতুন আতঙ্ক

78

সাইফ হাসান: গুরুতর মানসিক সমস্যায় ভোগা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সাধারণ মানুষের তুলনায় গড়ে ১৫ থেকে ২০ বছর আগেই মা\রা যাচ্ছেন। যুক্তরাজ্যে এনএইচএসের তথ্যের ভিত্তিতে করা এক সাম্প্রতিক গবেষণায় এই চরম বৈষম্যের চিত্র উঠে এসেছে। এতে দেখা গেছে, ৭৫ বছর বয়স হওয়ার আগেই প্রতিরোধযোগ্য বিভিন্ন শারীরিক রোগে এই রোগীদের মৃ*ত্যুর ঝুঁকি প্রায় পাঁচ গুণ বেশি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, মানসিক চিকিৎসার পাশাপাশি শারীরিক রোগ নির্ণয়ে অবহেলা এবং আত্ম*হত্যার বাড়তি ঝুঁকি এই অকাল মৃ*ত্যুর অন্যতম প্রধান কারণ।

যুক্তরাজ্যের দাতব্য সংস্থা রিথিংক মেন্টাল ইলনেস পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, গুরুতর মানসিক রোগীদের লিভারের রোগে মা\রা যাওয়ার আশঙ্কা সাধারণ মানুষের চেয়ে ৬ দশমিক ৩ গুণ বেশি। এছাড়া শ্বাসকষ্টজনিত রোগে ৬ গুণ, হৃদরোগে প্রায় ৪ গুণ এবং ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃ*ত্যুর ঝুঁকি দ্বিগুণেরও বেশি। বিশেষ করে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে কর্মক্ষম বয়সের মানসিক রোগীদের ক্ষেত্রে ক্যান্সার ও হৃদরোগে মৃ*ত্যুর হার রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৮ থেকে ৭৪ বছর বয়সী এই রোগীদের মোট মৃত্যুর অর্ধেকেরও বেশি ঘটে ক্যান্সার, হৃদরোগ, ফুসফুসের জটিলতা ও যকৃতের সমস্যার কারণে। গবেষকরা জানিয়েছেন, দারিদ্র্য, অস্বাস্থ্যকর বাসস্থান, অতিরিক্ত ধূমপান এবং ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার পাশাপাশি সবচেয়ে বড় সমস্যা হলো শারীরিক উপসর্গকে ভুলবশত মানসিক উপসর্গ মনে করে সঠিক চিকিৎসা না দেওয়া।

রিথিংক-এর প্রধান নির্বাহী মার্ক উইনস্ট্যানলি এই পরিস্থিতিকে অত্যন্ত হতাশাজনক হিসেবে বর্ণনা করে শারীরিক স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত করার ওপর জোর দিয়েছেন। অন্যদিকে রয়্যাল কলেজ অব সাইকিয়াট্রিস্টসের সভাপতি অধ্যাপক সুবোধ দাভে জানান, মানসিক অসুস্থতা কোনোভাবেই অকাল মৃত্যুর কারণ হওয়া উচিত নয় এবং স্বাস্থ্যসেবার এই বিশাল ব্যবধান দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ দরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০০টি নতুন কমিউনিটি সেন্টার স্থাপনসহ সার্বিক সেবার মান বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

#স্বাস্থ্যসেবা #মানসিকস্বাস্থ্য #যুক্তরাজ্য #aknews #onebanglanews