দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির সভা”

1581

আব্দুল হামিদ খান সুমেদ:-বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির এক সভা ৩রা সেপ্টেম্বর রোজ সোমবার নরউইচ শহরের আলী তান্দুরি রেস্টুরেন্টে অনুষ্টিত হয়।
ট্রাস্টের সভাপতি শামসুদ্দিন তালুকদার সামস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহাব্বত শেখ এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন কার্যনির্বাহী সদস্য মাওলানা আব্দুস শহীদ।
সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ সাধারণ সম্পাদক হাসিন উজ জামান নুরু,কোষাধ্যক্ষ কদর উদ্দিন,
সাংগঠনিক সম্পাদক দৌলত হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ, কার্যকরী কমিটির সদস্য হাজি খলিল উদ্দিন, হাজি ওয়ারিছ উদ্দিন, হানিফ আহমদ খান ও জিয়াউল হক জিয়া, সাবেক সভাপতি ও ট্রাস্টি আবু শহীদ চৌধুরী, হাজি নেছার আহমদ, কমিউনিটি ব্যক্তিত্ব মঈন উদ্দিন, আছাব আলী প্রমুখ।

সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তার মধ্যে হলো ট্রাস্টের সংবিধান যোগ উপোযুগী করা এবং ট্রাস্ট রেজিস্টেশন করার লক্ষে সভাপতি সামসুদ্দিন তালুকদার শামস, সহ সভাপতি এমরান খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাব্বত শেখ, কোষাধ্যক্ষ কদর উদ্দিন এবং কার্যনির্বাহী কমিটির সদস্য হাজি খলিল উদ্দিন কে দিয়ে পাঁচ সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়।
প্রতি বছরের মত এ বছরও ইউনিয়নের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্টান থেকে নির্বাচিত গরিব ও মেধাবী শিক্ষার্থীদেরকে ভিত্তি প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।
ট্রাস্টের সামাজিক ক্ষেত্রে ইউনিয়নের গরিব ও অসহায় চক্ষু রোগীদের বিনামূল্যে ফ্রি চক্ষু শিবির করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর সেই অর্থ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ বহন করবেন এবং মুক্ত হস্তে স্বেচ্ছায় উক্ত মহতী উদ্যোগে সকল ট্রাস্টিবৃন্দকে অংশগ্রহণ করার জন্যও আহবান করা হয়।
ট্রাস্টের বাংলাদেশ পরিচালনা কমিটি পুনঃগঠনের জন্য ট্রাস্টের সভাপতি শামসুদ্দিন তালুকদার শামস, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাব্বত শেখ ও কোষাধ্যক্ষ কদর উদ্দিনকে দায়িত্ব প্রদান করা হয় যা পরবর্তী কার্যনির্বাহী কমিটির সভায় উনারা অনূমোদনের জন্য উপস্থাপন করবেন ।
পরিশেষে উপস্থিত সদস্যবৃন্দ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত দৌলতপুর ইউনিয়নের প্রবাসীবৃন্দকে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি হওয়ার জন্য আহবান জানান ।