টাওয়ার হ্যামলেটসে ৭ ফেব্রুয়ারী শেডওয়েল ও ল্যান্সবারি ওয়ার্ডের উপনির্বাচন

570

ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটসের শেডওয়েল এবং লেন্সবারি ওয়ার্ডের উপনির্বাচন আগামী ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভূক্ত আছে কি না তা নিশ্চিত করতে ওয়ার্ড দুম্বটির বাসিন্দাদের অনুরোধ করেছে কাউন্সিল ।

৭ ফেব্রুয়ারীর বাই-ইলেকশনে ভোট দিতে হলে ওয়ার্ডের ভোটার হওয়ার উপযুক্ত বাসিন্দাদের ২২ জানুয়ারির মধ্যে নিবন্ধিত হতে হবে। এই নিবন্ধন হওয়ার কাজটা খুবই সহজ। www.gov.uk/register-to-vote এই ওয়েবসাইটে গিয়ে অতি সহজেই অনলাইনে ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া যাবে। কোন বাসিন্দা যদি ডাকযোগে ভোট দিতে কিংবা তাঁর পোস্টাল ভোট বাতিল অথবা হালনাগাদ করতে চান, তাহলে ২৩ জানুয়ারীর মধ্যে তাকে আবেদন করতে হবে। কেউ যদি বিশ্বস্ত কাউকে নিজের পক্ষে ভোট দেয়ার জন্য নিয়োগ করতে চান, তাহলে ৩০ জানুয়ারীর মধ্যে কাউন্সিলের সাথে যোগাযোগ করতে হবে।

যে সকল বাসিন্দা তাদের পোস্টাল ভোটের জন্য এরই মধ্যে নিবন্ধিত আছেন, তাদেরকে কাউন্সিলের সাথে যোগাযোগ করার দরকার নেই। উল্লেখ্য, শেডওয়েল ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহুল আমিন এবং ল্যান্সবারি ওয়ার্ডের মুহাম্মদ হারুন পদত্যাগ করায় এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্চেছ। আসন্ন উপনির্বাচনে যারা প্রার্থি হয়েছেন, তাদের যাবতীয় তথ্য কাউন্সিলের ওয়েবসাইটে রয়েছে। এ প্রসঙ্গে কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ এবং রিটার্নিং অফিসার ফর টাওয়ার হ্যামলেটস, উইল টাকলি বলেন, শেডওয়েল এবং ল্যান্সবারি ওয়ার্ডের উপনির্বাচন একই দিন ৭ ফেব্রুয়ারি আয়োজনের যাবতীয় প্রস্তুতি আমরা নিয়েছি।

এখন বাসিন্দারা কাকে তাদের আগামী দিনের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন, তা নিশ্চিত করার দায়িত্ব হচ্চেছ তাদের। তিনি বলেন, অবাধ ও স্বচ্চছ নির্বাচনের স্বার্থে প্রতিটি ভোটের পরিপূর্ণ নিরাপত্তা, স্বচ্চছতা ও নির্বিঘœতা নিশ্চিত করতে যাবতীয় প্রস্তুতিমূলক কাজ সম্পাদনে কাউন্সিলের নির্বাচনী টিম কঠোর পরিশ্রম করে যাচ্চেছ। নির্বাচনি প্রক্রিয়ায় অংশ নেয়ার এবং তাদের মতামত তুলে ধরার জন্য আমি এই দুই ওয়ার্ডের বাসিন্দাদেরকে অনুরোধ জানাচ্চিছ। এই উপনির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্যাদি কাউন্সিলের ওয়েবসাইটে পাওয়া যাবে।