লেইন্সবারী মসজিদের ওপেন ডে অনুষ্ঠিত

503

ওয়ানবাংলানিউজ: গত ২ সেপ্টেম্বর ইস্ট লন্ডনের পপলারস্থ লেইন্সবারী মসজিদ এর উদ্যোগে এক ওপেন ডে অনুষ্ঠিত হয়। ‘লেইন্সবারী কমিউনিটি গেদারিং’ নামে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অন্যান্য কাউন্সিলারবৃন্দ।
এ আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল স্থানীয় নন মুসলিমদের অনুষ্ঠানে উপস্থিত ও বারবিকিউর পার্টি। নন মুসলিমদের আমন্ত্রণ জানানো হলে তারা সেখানে উপস্থিত হয়ে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হয়। এ সময় তারা উল্লেখ করে যে, এতদিন তারা শুধু ইসলামের বিপরিত দিকগুলি শুনে আসছিল কিন্তু এখানে আসার পর তাদের ধারণা পাল্টে গেছে। ইসলাম যে ‘শান্তির ধর্ম’ তার মূল রহস্য তারা জানতে পারে। মসজিদ কমিটির নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান ও আপ্যায়নের ব্যবস্থা করেন।
এদিন দুপুর থেকে বিকাল পর্যন্ত আয়োজিত বারবিকিউ পার্টিতে পুরুষ-মহিলা ও ছেলে-মেয়েরা উপস্থিত থেকে বার্গার, হট উইংস সহ বিভিন্ন রকম খাবার সামগ্রি উপভোগ করে। মসজিদের কমিটির সভাপতি মোহাম্মদ উদ্দিন ও সেক্রেটারী আব্দুল আলীম জানান আয়োজনটি অত্যন্ত ফলপ্রসু হয়েছে ও নন মুসলিমসহ শতাধিক অংশগ্রহণকারী এতে উপস্থিত ছিলেন। এ মসজিদের উদ্যোগে আগামীতেও এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা জনান।