বিশ্বনাথ এইড ইউকের চ্যারেটি ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৪টি দল

952

ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে তৃতীয় চ্যারিটি ফুটবল টুর্নামেন্টর আগামী ২৯ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের স্টেপনীগ্রীন মাঠে অনুষ্টিত হবে। টুর্নামেন্টকে সফল করার লক্ষ্যে আগ্রহী দলগুলিকে নিয়ে এক মতবিনিময় সভা গত ৯ সেপ্টেম্বর সোমবার পূর্ব লন্ডনের নিউ রোড়ের সংগঠনের অফিসে অনুষ্ঠিত হয়। এবার এইট এ সাইড ফুটবল টুর্নামেন্টে যুক্তরাজ্যস্থ বিশ্বনাথের ১৪টি সামাজিক সংগঠন অংশ নিবে। তিনটি গ্রুপে বিভক্ত হয়ে খেলার প্রথম পর্ব শেষে ৮টি দল যাবে কোয়ারফাইনালে। তারপর সেমিফাইনাল ও ফাইল খেলা একই মাঠে একই দিন সম্পন্ন হবে বলে আশাবাদী আয়োজকরা।
বিগত দুই বছরের মত এবারো টুর্নামেন্টকে সফল করতে মাঠে উপস্থিত থেকে নিজ দল ও খেলোয়াড়দের উৎসাহ যোগাতে সর্বস্থরের বিশ্বনাথবাসীর প্রতি আহবান জানিয়েছেন বিশ্বনাথ এইড ইউকের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় জানানো হয় এইট এ সাইড ফুটবল টুর্নামেন্টে শুধুমাত্র বিশ্বনাথ উপজেলার বাসিন্দারা অংশ নিতে পরবে। বয়স সীমা স্বর্বনি¤œ ১৮ বছর।
টুর্নামেন্টের আয়কৃত অর্থ বিশ্বনাথের একজন ক্যান্সার আক্রান্ত রোগী ৪ সন্তানের মাকে প্রদান করা হবে।
বিশ্বনাথ এইড ইউকের সভাপতি আব্দুর রহিম রঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েছ এর পরিচালনায় সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি মিসবাহ উদ্দিন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আব্দুল কুদ্দুস, আব্দুশ শহীদ, কবির মিয়া, আখলাকুর রহমান, এডভোকেট আব্দুর রশিদ, ইলিয়াস পাশা, ফয়জুল হক, ছোট মিয়া, দৌলত হোসেন, আলম হোসেসন, আশরাফ আহমদ, মাহমুদুর রহমান মান্নান, রিপন মিয়া, বিশ্বনাথ এইড ইউকের ট্রেজারার বখতিয়ার খান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফি, ট্রাস্টি ফারুক মিয়া প্রমুখ।
এদিকে বিশ্বনাথ এইড ইউকের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১৮ সেপ্টেম্বর বাংলাদেশী টিভি চ্যানেল টিভি ওয়ানে (৭৮১) লাইভ সম্প্রচারের মাধ্যমে খেলার ফিকচার ও ড্র অনুষ্ঠিত হবে। রাত ৮টায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে টিমের ম্যানেজার ও কর্মকর্তাদের প্রতি আহবান জানানো হয়েছে। একইভাবে খেলার দিন লাইফ ফেইসবুকে খেলার বেশ কয়েকটি ম্যাচ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।

খেলার সার্বিক সহযোগিতা করবে স্পোর্ট এসোসিয়েশন ইউকে। এবারের টুর্নামেন্টে যে ১৪টি দল অংশ নিচ্ছে তারা হচ্ছে, খাজাঞ্চী ইউনিয়ন জনকল্যান ট্রাস্ট ইউকে, খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন, বিশ্বনাথ ডেভোলাপমেন্ট স্যোশাল ট্রাস্ট ইউকে, গ্রেটার বিশ্বনাথ ডেভোলাপমেন্ট ট্রাস্ট ইউকে, কোনারাই  এডুকেশন এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ( দেওকলস ইউনিয়ন), দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে, প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে, রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট (অলংকারী ইউনিয়ন), দশঘর ইউনিয়ন প্রবাসী সোসাইটি, লামাকাজী ইউনিয়ন ফুটবল ক্লাব, রামপাশা ইউনিয়ন এফসি, ব্রিটিশ চান্দসিরকাপন ট্রাস্ট (বিশ্বনাথ ইউনিয়ন), বিশ্বনাথ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে, বিশ্বনাথ কমিউনিটি এসোসিয়েশন ইউকে।
এবারো যারা স্পন্সর করছে তারা হচ্ছে মেনর গ্লেজিং, সোনারগাঁও রেস্টুরেন্ট, শাহ গ্লোবাল, মুনলাইট ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ইম্প্রেশন ইভেন্ট ভেনু, আলী তান্দুরি, এএম একাউন্টটেনসি সার্ভিস, রূপালী মানি এক্সপ্রেস, এস কে প্রোপাটি, শাহ জালাল সলিসিটার্স।