ওয়ানবাংলানিউজ: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে লন্ডনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য বিএনপি পরিবার ও সর্বস্তরের সিলেটবাসীর পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়।

সাবেক ছাত্রনেতা ও সিলেট শহর যুবদলের সাবেক সভাপতি এমদাদ হোসেন টিপুর সভাপতিত্বে যুক্তরাজ্য বিএনপি নেতা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক স¤পাদক মাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি সায়েস্তা চৌধুরী কুদ্দুস, সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী এবং সহ সভাপতি লুতফুর রহমান।
২৪ জুলাই, মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইক্রোবিজনেস হলে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক স¤াদক শামিম আহমদ, বিএনপি নেতা মিছবাহউজ্জামান সোহেল, সাবেক স্বেচ্ছাসেক দলের ভারপ্রাপ্ত সভাপতি মিছবাহ বি. এস. চৌধুরী। লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম, ইস্ট লন্ডন বিএনপি সভাপতি ফখরুল ইসলাম বাদল, কলচেস্টার বিএনপির সভাপতি মিসবা উদ্দিন, সাবেক ছাত্রনেতা মির্জা নিক্সন, লন্ডন মহানগর বিএনপির সাধারণ স¤পাদক আবেদ রাজা, লন্ডন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুস, লন্ডন মহানগর বিএনপির সাংগঠনিক স¤পাদক খালেদ চৌধুরী। সাবেক জাসাস সভাপতি আব্দুস সালাম, জাসাস সভাপতি এমাদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সাবেক কৃষি সম্পাদক আব্দুস শহীদ, বিএনপি নেতা নিজাম উদ্দিন, এডভোকেট খলিলুর রহমান, জাসাস সেক্রেটারী তাজবি চৌধুরী শিমুল, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক স¤পাদক জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক স¤পাদক জিয়াউর রহমান জিয়া, যুক্তরাজ্য যুবদল নেতা দেওয়ান আব্দুল বাসিত, ফজলে রহমান পিনাক, আব্দুল আলিম, ফয়জুর রহমান, মফছল আলী, আব্দুস সালাম, মো: নুরুজ্জামান, আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা শরফরাজ শরফু, সিলেট জেলা ছাত্রদলের মুফতি জাকির আহমেদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, আগামী ৩০ জুলাই বাংলাদেশে সিলেট সহ মোট তিনটি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে দেখা গেছে খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ভীতি সৃস্টি করা হয়। এবং তাদের গ্রেফতার ও বিভিন্ন মামলায় আসামী করা হয়। ফলে নির্বাচনের স্বাভাবিক পরিবেশ বিঘিœত হয়। এছাড়াও বিভিন্ন মিডিয়ার বদৌলতে সবাই দেখেছে নির্বাচনের দিন কীভাবে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয় এবং ব্যাপকভাবে জাল ভোট দেয়া হয়। নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী এ সব ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। ঠিক একইভাবে সিলেট, রাজশাহী এবং বরিশালের সিটি নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভের আশা করছে। কিন্তু এবার তা হবে না। সিলেটের জনগণ আজ ঐক্যবদ্ধ। ভয়-ভীতি দেখিয়ে কোনো লাভ হবে না। প্রতিটি ভোটকেন্দ্র বিএনপির নেতা-কর্মীরা জনগণকে সাথে নিয়ে পাহারা দিবে। এবং জননেতা আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
সভায় সকল বক্তাই মেয়র আরিফূল হক চৌধুরীকে বিজয়ী করতে যার যার অবস্থান কাজ করার আহ্বান জানান। এছাড়াও বক্তারা মেয়র আরিফুল হকের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরে বলেন, ৫ বছরের মধ্যে বেশীর ভাগ সময় সরকার তাঁকে অন্যায়ভাবে জেলে পুড়ে রেখেছেলি। তারপরও সিলেটে যে উন্নয়ন হয়েছে তা দৃস্টান্ত হয়ে থাকবে। বক্তারা সকল প্রকার ভয়-ভীতি, বাধা-বিঘœ উপেক্ষা করে আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।















