লালা বাজার জামে মসজিদ নির্মাণ কমিটি ইউকে‘র উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

804

ওয়ানবাংলানিউজ: লালা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী বিশিষ্ট সমাজ সেবী ও শিক্ষানুরাগী শাহ সিকন্দর নিবাসী ডা: জাকারিয়া আহমদ চৌধুরী লাকু সাহেবের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২ জুলাই, মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এই মাহফিলের আয়োজন করা হয়।
লালা বাজার জামে মসজিদ নির্মাণ কমিটি ইউকে‘র উদ্যোগে অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নূর মিয়া খলকু এবং পরিচালনা করেন আলী আহসান খান দীপু। মিঞা মোহাম্মদ চন্দন এর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু সভায় স্বাগত বক্তব্য রাখেন নূর মিয়া খলকু। সভায় মরহুমের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আব্দুল মুক্তার শায়িস্তা, খালেছ উদ্দিন আহমদ, রয়েল রিজেন্সির স্বত্বাধিকারী আব্দুল বারী, সৈয়দ শামছুল হুদা, আব্দুল হক আবু, সারওয়ার আহমদ চৌধুরী, এম এনামুল হক, নজরুল ইসলাম, সাদেকুল হক, এম এ আলী, আবেদ চৌধুরী, সিরাজ খান, আবুল কালাম, আহমদ আলী, রফিক উদ্দিন, আলী আহসান খান দীপু প্রমুখ।
শোক সভায় বক্তারা মরহুমের জীবনের সেবামূলক এবং মসজিদের খেদমত সহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকান্ডের দিক নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তারা বলেন, মরহুম ডা. জাকারিয়া আহমদ চৌধুরী লাকুর উদ্যোগেই লালা বাজার জামে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়; যাতে এ পর্যন্ত কয়েক কোটি টাকা খরচ হয়েছে।
সভায় উপস্থিত সবাই তাঁর রুহের মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও বক্তারা বিশিষ্ট শিক্ষানুরাগী দেলওয়ার আহমদ চৌধুরী ও বিশিষ্ট আইনজীবী গহর আলী খানের মৃত্যুতে শোক প্রকাশ ও তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।