আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) এর প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মিলনী অনুষ্ঠিত

1670

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) এর প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ জুন, রবিবার পূর্ব লন্ডনের ইলফোর্ড স্পোর্টস ক্লাবে এই পূণর্মিলনী সভার আয়োজন করা হয়।
পূণর্মিলনী সভায় সভাপতিত্ব করেন পরাগ কবীর এবং উপস্থাপনায় ছিলেন মনিরা রহমান এবং ঋত্মিকা ঋতু। এই অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাজ্যে বসবাসরত এআইইউবি এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এআইইউবিয়ান এসোসিয়েশন ইউকে- এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
মাহফুজুর রহমান পরাগ সার্বিক তত্ত্বাবধানে এবং রিফাত আলম বুশরা এবং মনিরা রহমানেরসহযোগিতায় অনুষ্ঠিত পূণর্মিলনী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি- এর সাবেক শিক্ষক শাহরিয়ার খান, এডমিন অফিসার শুভ এবং লিটন।
এআইইউবি এসোসিয়েশন ইউকে‘র মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বৃত্তি, কাজের সুযোগ, আবাসন সহ শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করা হবে বলে ঘোষণা দেন অনুষ্ঠানের আয়োজক মাহফুজুর রহমান। অনুষ্ঠানের সভাপতি পরাগ কবির জানান এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসায়ী উদ্যোক্তাদের সহযোগিতা দেয়ার কথাও জানান।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আরো বক্তব্য রাখেন, রাসেল, সবুজ, রাজিব, ইশতিয়াক, তাসফিয়া, ফাহাদ, রাশেদ, জাবির, ডলার সহ অনেকে।
পূণর্মিলনী সভায় ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণমূলক বক্তব্য, আবৃত্তি, কৌতুক, নৃত্য, গান, র‌্যাফেল ড্র সহ ছিলো নানা আয়োজন। মনোমুগ্ধকর পরিবেশে প্রতিটি পর্বই ছিলো উপস্থিত সকলের জন্য উপভোগ্য। এছাড়াও অনুষ্ঠানে গান পরিবেশন করেন সুমন ও তার দল। অনুষ্ঠানে প্রতিযোগিতামূলক বিভিন্ন পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এক্স এআইইউবিয়ান এসোসিয়েশনের পক্ষ থেকে ভবিষ্যতে আরো ব্যাপক পরিসরে বিভিন্ন কার্যক্রম পরিচালনার ঘোষণা দেয়া হয় অনুষ্ঠানে। এছাড়া যুক্তরাজ্যে বসবাসরত যারা উপস্থিত হতে পারেনি তাদেরকে সংগঠনটির ফেইসবুক গ্রুপের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।