ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটসের স্কুলগুলোর বাজেট না কাটার আবেদন জানিয়ে এডুকেশন সেক্রেটারী বরাবরে ৫ হাজার স্বাক্ষরস“লিত পোস্টকার্ড পিটিশন জমা দিয়েছেন বারার নির্বাহী মেয়র জন বিগস এবং রুশনারা আলী ও জিম ফিটজপ্যাট্রিক এমপি। বুধবার তারা সেন্ট্রাল লন্ডনের মিনিস্ট্রি অব এডুকেশন ডিপার্টমেন্টের অফিসে গিয়ে এই পিটিশন জমা দেন। এসময় তাদের সাথে টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং কয়েকজন হেড টিচার উপস্থিত ছিলেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ইউনিয়ন অব টিচার্স এর জেনারেল সেক্রেটারী কেভিন কোর্টনি। টাওয়ার হ্যামলেটসের ৬০টি স্কুলের উদ্যোগে বাসিন্দা তথা অভিবাবকদের কাছ থেকে এই বিপুলসংখ্যক স্বাক্ষর সংগ্রহ করা হয়। ৫টি বিশালকৃতির পোস্টকার্ডে স্বাক্ষরকৃত পিটিশন জমাদানকালে নেতৃবৃন্দ সরকারের বাজেট কাটের কারনে টাওয়ার হ্যামলেটসের স্কুলগুলোতে নেতিবাচক প্রভাবের কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এসময় মেয়র জন বিগস বলেন, বিপুলসংখ্যক স্বাক্ষরের মাধ্যমে অভিবাবকরা তাদের হতাশার কথা জানিয়েছেন। কারন সরকারের বাজেট কাটের কারনে ২০২০ সালের মধ্যে টাওয়ার হ্যামলেটসের স্কুলগুলো মোট ৩৩.২ মিলিয়ন পাউন্ড হারাবে। অর্থ্ াপ্রত্যেক শিক্ষার্থী গড়ে ৯০৮ পাউন্ড অথবা স্কুলগুলো মোট ৮৯১ জন শিক্ষক থেকে বঞ্চিত হবে।
মেয়র বিগস বলেন, এটি হচ্চেছ একটি দরিদ্র বারার শিক্ষার্থীদের জন্য এক ধরনের শাস্তি এবং তা এই এলাকার সামাজিক অগ্রযাত্রাকে ক্ষতিগ্রস্থ করবে। এর কোন মানে নেই। তিনি আরো বলেন, এই বাজেট কাটের ফলে আমাদের বারায় যে নেতিবাচক প্রতিক্রিয়া হবে তা পরিষ্কার। কারন ইতিমধ্যেই সংকটে থাকা স্কুলগুলোকে আরো বাজেট সংকোচন করতে হবে। যার পরিনতি হচ্চেছ কম শিক্ষক, কম টিচিং এসিসট্যান্ট এবং আরো বড় সাইজের ক্লাস।
এর ফলে সঙ্গতকারনেই শিক্ষার্থীরা কম মনযোগ পাবে। এক কথায় শিক্ষার গুনগত মানে এর প্রভাব পড়বে। মেয়র টাওয়ার হ্যামলেটসের শিক্ষার্থীদের এই শাস্তি না দেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
টাওয়ার হ্যামলেটসের দুই এমপি রুশনারা আলী এবং জিম ফিটজপ্যাট্রিক স্মারকলিপি প্রদানকালে অনুরুপ প্রতিক্রিয়া ব্যাক্ত করে এডুকেশন সেক্রেটারীর কাছে সরকারের সিদ্ধান্ত পুনবিবেচনার দাবী জানান।















