অভিবাসীদের নিয়ে রেসি*স্ট মন্তব্য, রিফর্ম কাউন্সিলরের কঠোর সা*জা…

25

সাইফ হাসান: যুক্তরাজ্যের সান্ডারল্যান্ডে নাইজেরিয়ানদের নিয়ে ফেসবুকে চরম বর্ণ*বাদী ও আপত্তি*কর পোস্ট করার অপ*রাধে রিফর্ম পার্টির কাউন্সিলর গ্লেন গিবিন্সকে সা*জা দিয়েছেন আদালত। ২০২৪ সালের মার্চ মাসে করা ওই বিদ্বেষ*মূলক মন্তব্যের জেরে সাউথ টাইনসাইড ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে ১২ মাসের কমিউনিটি অর্ডার এবং ১৫০ ঘণ্টার বিনা পারিশ্রমিকের শ্রমের আদেশ দেন। ৬৬ বছর বয়সী গিবিন্স আদালতে এটিকে নিছক মজা বলে দাবি করলেও বিচারক একে চরম আ*ক্রমণাত্মক হিসেবে চিহ্নিত করেছেন। এই ঘটনার পর তাঁকে দল থেকে সাময়িকভাবে ব*হিষ্কার করা হয়েছে।

গত মে মাসে সান্ডারল্যান্ড কাউন্সিলে নির্বাচিত হওয়া গ্লেন গিবিন্স তাঁর ফেসবুক পোস্টে লিখেছিলেন যে শহরে নাইজেরিয়ানদের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং তাদের গলিয়ে রাস্তার গর্ত ভরাট করা উচিত। সোমবার শুনানিতে জেলা বিচারক জো পাসফিল্ড জানান, শহরে নাইজেরিয়ানদের উপস্থিতিতে অসন্তুষ্ট হয়েই গিবিন্স ইচ্ছাকৃতভাবে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন যা ম্যালিশিয়াস কমিউনিকেশনস অ্যাক্ট লঙ্ঘন করেছে। সরকারি কৌঁসুলি এমা ডাউলিং বলেন, একটি জাতিগোষ্ঠীকে এভাবে নিশ্চিহ্ন করার কথা বলা এবং সেটিকে হালকাভাবে নেওয়া ইতিহাসের প্রতি চরম অবজ্ঞা।

এই পোস্ট সামনে আসার পর সান্ডারল্যান্ডের নাইজেরিয়ান কমিউনিটির নেতা গডউইন এজেহ একটি জরুরি সভার ডাক দেন। আদালতে সাক্ষ্য দিতে গিয়ে তিনি জানান, ওই মন্তব্যের পর প্রবাসীদের মধ্যে চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং তারা নিজেদের ও সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে সিটি হলের বাইরে বিক্ষোভের সিদ্ধান্ত নেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষকে নিয়ে এমন নিষ্ঠুর রসিকতা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।

পেশায় টি-শার্ট ও উপহার সামগ্রীর ব্যবসায়ী গিবিন্স আদালতে দাবি করেন, তিনি মূলত রাজনৈতিক ব্যক্তি নন এবং দোকানের ম্যানিকুইনে নাইজেল ফারাজের ছবিযুক্ত টি-শার্ট ঝুলিয়ে রাখার কারণেই রিফর্ম পার্টি তাঁকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিল। তিনি জানান, কয়েক গ্লাস বিয়ার পানের পর অন্য একজনের লেখা কপি করতে গিয়ে তিনি নিজেই কথাগুলো টাইপ করেছিলেন। তাঁর আইনজীবী অ্যাডাম কিং বাকস্বাধীনতার যুক্তি দেখিয়ে এই রায়ের বিরুদ্ধে ক্রাউন কোর্টে আপিল করার ঘোষণা দিয়েছেন।

#Sunderland #UKNews #ReformUK #Racism #aknews #onebanglanews