যুক্তরাজ্যে বসবাসরত উত্তর ইতালির ভিসেন্সার আলতো ভিসেন্তিনোর অধিবাসীদের ঈদপূনর্মিলনী

1047

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যে বসবাসরত উত্তর ইতালির ভিসেন্সার অন্তরগত আলতো ভিসেন্তিনোর অধিবাসীদের উদ্দ্যোগে গত রোববার বিকালে Barking Ripple Centre এ উদ্‌যাপিত হয় ঈদপূর্ন মিলনী অনুষ্ঠান।

এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর হতে আলতো ভিসেন্তিনোর অধিবাসীগন এ অনুষ্ঠানে সমবেত হন এবং নিজেদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষে সকলেই শতস্পুর্ত ভাবে অংশ নেন।

পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান।কালামে পাক থেকে কয়েকটি আয়াত পাঠা করে শুনান ফারহান।

হানিফ মোহাম্মদ মুকুল ও কহিনুর আক্তার পপির উপস্থাপনায় এখানে বেড়ে উঠা শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক পর্বে আগতদের মধ্যে ছিল আনন্দের ঢল।

এ অনুষ্ঠানেপ্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য সমাজ সেবক মাহবুব মুর্শেদ ও তার স্ত্রী। বিশেষ অতিথী হিসাবে ছিলেন বিশিষ্ট্য সমাজ সেবক বাকিং এন্ড ডেগেনহাম এর লেবার পার্টির সভাপতি ফাইজুর রহমান।

শহীদুল ইসলাম শহীদ এর সভাপতিত্তে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমিনুল ইসলাম (আমিন), গোলাম মাওলা টিপু ও জাকির হোসেন, সহ আরো অনেকেই।

বক্তারা এসময় বৃটেনে বসবাসের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং এখানে এসে তাদের ছেলেমেয়েদের ধর্মীয়,সামাজীক ও ইংরেজী শিক্ষায় সুনামের সহিত সুশিক্ষীত করতে পারায় গর্ব বোধ করেন। তাছাড়া যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এ অনুষ্ঠানকে সার্থক ও সাফল্যমন্ডিত করে তুলেন আগতরা তাদেরকে ধন্যবাদ জানান।

আয়োজকদের মধ্যে ছিলেনহানিফ মোহাম্মদ মুকুল,শহীদুল ইসলাম শহীদ, আমিনুল ইসলাম (আমিন),গোলাম মাওলা টিপু,জাকির হোসেন,  আবুল কাশেম(রতন),আব্দুল বাতেন,কুদ্দুস মিয়া,খান সালেম বাবুল,রকিব আহম্মেদ,মাসুদ তালুকদার,সহিদুল আলম, আব্দুল হান্নান,রবিউল ইসলাম বাবুল,লিংকন,মিরন,সামীম আহম্মেদ,ইব্রাহীম,মোহাম্মদ সোয়াইব,আরাফাত,বাবুল ভাই,সেলিম ভাই, মনির ভাই, জহিরুল ইসলাম,দেলোয়ার হোসেন, হাবিব উল্লাহ,আসাদ উল্লাহ,মুনছুর আলী,নিতাই বনিক,বাবুল পাঠান,শরীফুল ইসলাম(শরীফ),তৌফিক চৌধুরী,ফারুক আহাম্মেদ ও রফিকুল ইসলাম দুলাল।

নৃত্য পরিবেশন করেছে  শিশু শিল্পি নওশীন ও পায়েল।

সংগীত পরিবেশানায় ছিল জয়,উজ্জল,জাকির হোসেন তন্নী,রেহা,সামিহা,নিমু,নিশিত,নিমি, মাহেরা,তাসফিয়া,নাহিন,মাহিন,পপি, রিপা ও রুপা।

কবিতা আবৃতিতে ছিলেন রুবেল আহম্মেদ, কৌতুক অভিনয় করেছেন রিনা ইসলাম ও রুবি বনিক জহিরুল ইসলাম,আব্দুল বাতেন, মানিরুল ইসলাম।

আগতরা মনে করেন এধরনের অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের ও বৃটেনে বেড়ে উঠা তাদের শিশু-কিশোরদের মাঝে সামাজিক ও ধর্মীয় কৃষ্টি কালচারের সাথে সাথে ভ্রাত্রিতের বন্ধন সূদৃঢ় হবে।