ধ*র্ষণের দায়ে অভিনেতা রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের জেল…

28

সাইফ হাসান: ধ*র্ষণ এবং যৌ*ন নি*পীড়নের দায়ে ব্রিটিশ অভিনেতা ও কমেডিয়ান রাসেল ব্র্যান্ডকে সাড়ে ১০ বছরের কা*রাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে বিচারক মিস্টার জাস্টিস বেনাথান এই রায় ঘোষণা করেন। ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে এক নারীকে ধ*র্ষণ এবং আরও তিন নারীকে যৌ*ন হ*য়রানির অ*পরাধে ৫১ বছর বয়সী এই তারকাকে দোষী সাব্যস্ত করা হয়। রায় ঘোষণার সময় বিচারক ব্র্যান্ডের চরম ঔদ্ধত্যের কড়া সমালোচনা করেন এবং ভুক্তভোগী নারীদের সাহসিকতার প্রশংসা করেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও দুটি ধ*র্ষণের অভিযোগ নিয়ে বর্তমানে তদন্ত করছে মেট্রোপলিটন পুলিশ।

চার সপ্তাহের দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত জানান, খ্যাতির চূড়ায় থাকার সময় রাসেল ব্র্যান্ড নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করতেন এবং নারীদের অসম্মতিকে কোনো তোয়াক্কাই করতেন না। বিচারক তাঁর পর্যবেক্ষণে বলেন, পোশাক বা অবস্থান যা-ই হোক না কেন, যেকোনো নারীর না বলার পূর্ণ অধিকার রয়েছে এবং ব্র্যান্ড বিচার চলাকালীন একের পর এক মিথ্যা কথা বলেছেন। রায় শোনার পর ব্র্যান্ডকে বেশ ভাবলেশহীন দেখালেও কাঠগড়া থেকে নামার সময় তিনি তাঁর স্ত্রী লরাকে সব ঠিক হয়ে যাবে বলে সান্ত্বনা দেন এবং তাঁর স্ত্রী কাঁদতে কাঁদতে আদালত ত্যাগ করেন।

আদালতে ভুক্তভোগী চার নারী তাঁদের ওপর হওয়া নিষ্ঠুর আচরণের বর্ণনা দেন, যা তাঁদের জীবনে দীর্ঘস্থায়ী মানসিক ট্রমা তৈরি করেছে। ২০০৯ সালে হ্যামারস্মিথ অ্যাপোলোতে শো শেষে ২১ বছর বয়সী এক তরুণী ভক্তকে বাসায় নিয়ে ধর্ষণ করেন ব্র্যান্ড, যার ফলে ওই তরুণী ভয়ে ও লজ্জায় কাজ ছেড়ে মা-বাবার কাছে ফিরে যেতে বাধ্য হন। এ ছাড়া ২০০৪ সালে সোহোর এক পার্টিতে এমটিভির এক কর্মী, ২০০৫ সালে চয়েস এফএম রেডিও স্টেশনে এক নারী এবং ২০০৯ সালে চ্যানেল ফোরের এক রেকর্ডিংয়ে আরেক নারীকে নিজের সহযোগীদের সামনেই যৌন নিপীড়ন করেছিলেন তিনি।

ব্র্যান্ডের আইনজীবী ইয়ান উইন্টার কেসি আদালতে দাবি করেন যে তাঁর মক্কেল এখন সম্পূর্ণ বদলে যাওয়া একজন মানুষ এবং অতীতে মাদকাসক্তি থেকে মুক্তি পেতে জর্জিনা বেইলিসহ অনেককে তিনি সহায়তা করেছেন। ব্র্যান্ডের ১০ বছর বয়সী সন্তানকে এই পরিস্থিতি বোঝানো তাঁর স্ত্রীর জন্য কতটা কঠিন, তা তুলে ধরে সাজা কমানোর আবেদন জানানো হয়। তবে বিচারক স্পষ্ট জানিয়ে দেন, সন্তানদের পিতৃস্নেহ থেকে বঞ্চিত হওয়ার এই দুঃখজনক পরিস্থিতির জন্য ব্র্যান্ডের নিজের জঘন্য অপরাধই দায়ী।

রাসেলব্র্যান্ড #যুক্তরাজ্যসংবাদ #লন্ডনআদালত #সাজা #aknews #onebanglanews