ওয়ানবাংলানিউজ: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ওপর সকল রাজনতৈকি মামলা প্রত্যাহার, কারাগারে বন্দী বিএনপির সকল নেতা-কর্মীর মুক্তির দাবীতে গত ১৫ এপ্রিল, সোমবার ব্রিটিশ পার্লামেন্ট হাউজের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপি, জোনাল কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন প্রর্দশন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি দাবী করেন। । বাংলাদেশের র্বতমান স্বৈরাচারী আওয়ামী সরকারের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে নানা স্লোগানে মুখরিত করে পুরো পার্লামেন্ট স্কয়ার।
সভাপতির বক্তবে এম এ মালিক বলেন, “মাদার অফ ডেমোক্রেসী” বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে করে বিনা কারণে সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে সর্ম্পূণ অন্যায়ভাবে নির্জন কারাগারে বন্দী করে রেখেছে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের কর্তৃত্ববাদী শাসন দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। স্বৈরাচারী আওয়ামী সরকার দেশের সমাজ ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। দেশব্যাপী আওয়ামীলীগের লোকেরা ধর্ষণ আর রাহাজানিতে জড়িয়ে পড়েছে। তিনি অনতিবিলম্বে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে সুচকিৎিসা ও নিঃশর্ত মুক্তি দাবী করেন।
সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির জন্য স্বৈরাচারী আওয়ামী বাকশালি সরকার দায়ী । তিনি অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে সুচকিৎিসা ও নি:শর্ত মুক্তি দাবী করেন। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারসহ সারা দেশের বিভিন্ন কারাগারে রাজবন্দী বিএনপির সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।















