বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টে ইউকে রমজানে ৬১টি অসহায় পরিবারকে ত্রান সামগ্রী বিতরন করবে

576

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার সদর উপজেলার বড়হাট এলাকার প্রবাসীদের নিয়ে গঠিত বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের এক সভা ১৫ই এপ্রিল সোমবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। সভায় এলাকার উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। ‘বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট’ এর উদ্যোগে বিগত বছরও বেশ কয়েকটি প্রজেক্ট বাস্তাবায়ন করা হয়। এবারো তিন লাখ টাকার অধিক মূল্যের ত্রান সামগ্রী এলাকার ৬১ জন অসহায় পরিবারের মধ্যে বিতরন করা হবে।
প্রতিটি পরিবারকে প্রায় সাড়ে ৪ হাজার টাকার মূল্যের ত্রান সামগ্রী দেয়া হবে। ত্রান সামগ্রীর মধ্যে ১বস্তা চালসহ রয়েছে ১৩টি আইটেম এবং কিছু নগদ টাকা প্রত্যেকটি পরিবারকে দেওয়া হবে । সভায় জানানো হয় গত রমজান মাসে এলাকার ৫৮টি গরিব অসহায় পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করে সংগঠনটি । এদিকে যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্রে ও বাংলাদেশে যারা সাহায্য সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনের কর্মকর্তা ফায়সাল রাজা।

বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টে ইউকে রমজানে ৬১টি অসহায় পরিবারকে ত্রান সামগ্রী বিতরন করবে

বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টে ইউকে রমজানে ৬১টি অসহায় পরিবারকে ত্রান সামগ্রী বিতরন করবে

Posted by onebanglanews.com on Wednesday, 17 April 2019